জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » এবার সচিনের সমালোচনা করলেন সঞ্জয় রাউত
Feedback Print Bookmark and Share
 

বাইজ গজের বাইরের দুনিয়া যে বেশি শক্ত তা বুঝতে বাকি আন্তর্জাতিক ক্রিকেট আইকন সচিন তেন্ডুকারের৷ ক্রিকেটের ইতিহাসে তিনি গড়েছেন বেশ কিছু রেকর্ড৷ ক্রিকেটের সেই প্রতিভাবান ব্যাটসম্যানের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে শিব সেনা৷ শুরুটা করেছিলেন শিব সেনা সুপ্রিমো বাল থ্যাকারে৷

'মুম্বাই ফর অল' শুধু এই তিনটে শব্দ বলার জন্য বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেট তারকা সচিনকে তীব্র কটাক্ষ করেছেন বাল থ্যাকারে৷ এবার তাঁকে অনুসরণ করলেন শিব সেনার রাজ্য সভার সদস্য সঞ্জয় রাউত৷ সচিনের প্রকাশ্য সমালোচনা করে শিব সেনার মুখপাত্র সামনাতে সঞ্জয় রাউত লিখেছেন 'সচিন প্রকৃত মারাঠী নন৷ তিনি কখনও মহারাষ্ট্রের ক্রিকেটারদের জন্য কোন পদক্ষেপ নেন নি৷ ক্রিকেটের জগতে তিনি অনেক মাইলস্টোন পার করেছেন৷ কিন্তু তাঁর কোন কৃতিত্বই রাজ্যের থেকে বড় নয়৷'

দলীয় রাজনীতির স্বার্থে মারাঠী সত্ত্বা প্রচার করে শিব সেনা মারাঠী মানসের মনে নিজেদের অবস্থানটা পাকা করতে চাইছেন৷ তারা রাজনৈতিক স্বার্থে দেশের ঐতিহ্যকে ধ্বংস করার নীতি নিয়েছেন৷ সেখানে সচিনের মত ক্রিকেটারকে সমালোচনা করা ছাড়াও, মারাঠী সাংবাদিক সন্দীপ বাগোলে তাদের বিরুদ্ধে কলম ধরায় তাঁকে গালিগালাজ করেছেন৷ মারতেও পিছপা হন নি৷
এখানে তথ্য খুঁজুন