ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, ওবামার সঙ্গে বৈঠক মঙ্গলবার
সোমবার, 23 নভেম্বর 2009( 10:42 IST )
ওয়াশিংটনে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী৷ চার দিনের সফরে মার্কিন মুলুকে গেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ শনিবারই তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন৷ প্রধানমন্ত্রী আমেরিকা সফরকে ঘিরে উত্তেজনা রয়েছে ভারত, চিন,পাকিস্থানের রাজনৈতিক মহলে৷
PTI
PTI
কারণ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন৷ ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক, অসামরিক প্রয়োজনে ব্যবহার যোগ্য পরমানু চুক্তির ক্ষেত্রে যে সামান্য আনুষ্ঠানিকতা বাকি রযেছে তা সম্পূর্ন করা, বিশ্ব জুড়ে আবহওয়ার পরিবর্তন, আর্থিক মন্দা সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, ভারত-মার্কিন বাণিজ্য সহ সারা বিশ্বে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা৷ সব কিছুই তাদের আলোচনায় উঠে আসবে৷
মার্কিন প্রেসেডেন্টের সঙ্গে বৈঠক করে তিনি এই ইস্যু গুলো সমাধানের পথ খুঁজবেন৷ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে মনমোহন সিং এর বৈঠক হবে৷ এ পর্যন্ত জি-8 সন্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রধানমন্ত্র্রী মনমোহন সিং বহুবার মুখোমুখি হয়েছেন৷ তবে ওবামা শাসনভার গ্রহণ করার পর বিদেশের কোন নেতা এখনও পর্যন্ত আমেরিকায় পাড়ি দেন নি৷
ওবামা প্রশাসনের কার্যকালের দশ মাসের মাথায় সেখানে গেলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ মনমোহন সিংকে বিশেষ অভ্যর্থনা জানাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে হোয়াইট হাউস৷ মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ডিনারের আয়োজন করেছেন৷ সেই ডিনারে একেবারে ভারতীয় রান্না দিয়েই প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করবেন মার্কিন প্রেসিডেন্ট৷