জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » লিব্রাহান রিপোর্ট ফাঁস হয়েছে দাবি আদবানি'র
Feedback Print Bookmark and Share
 

লিব্রাহান কমিশনের রিপোর্ট ফাঁস নিয়ে সংসদ উত্তাল হল৷ সোমবার পার্লামেন্টের অধিনেশন শুরু হওয়ার পর থেকেই লিব্রাহান কমিশনের রিপোর্ট নিয়ে বাগ বিতন্ডা চলে পার্লামেন্টে৷ পরিস্থিতি এতটাই চরমে যায় যে স্পিকার মীরা কুমার অধিবেশন বন্ধ করে দিতে বাধ্য হন৷

বিরোধী পক্ষের দলনেতা লালকৃষ্ণ আদবানি দাবি করেছেন লিব্রাহান কমিশনের রিপোর্ট সংসদে আসার আগেই ফাঁস হয়ে গেছে৷ লিব্রাহান কমিশনের রিপোর্টে বাবর মসজিদ ধ্বংসের পিছনে আদবানি, অটল বিহারি বাজপেয়ি এবং মুরলি মনোহর জোশিকে দায়ি করা হয়েছে৷ রিপোর্টে বাজপেয়ির নাম সামিল হওয়ায় আদবানি জানিয়েছেন তিনি রীতিমত শোকাহত৷
এখানে তথ্য খুঁজুন