জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » পাকিস্তানে প্রশাসন বলে কিছু নেই:মনমোহন সিং (monmohan)
Feedback Print Bookmark and Share
 

পাকিস্তানের অভ্যন্তরীন অবস্থা নিয়ে উদ্দ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ মার্কিন সফরের মাঝে এক বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের অভ্যন্তরে যে ভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে তা শুধু পাকিস্তানের জন্য সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তার জন্য বিপদজনক৷ এখন থেকে পাকিস্তানে আরও সর্তক ও সন্ত্রাস বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

এর পাশাপাশি বলেন পাকিস্তানে গনতন্ত্র থাকলেও কিন্তু সেনা বাহিনী এত শক্তিশালী যে পাক প্রশাসনের কর্তারা স্বাধীন ভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না৷ স্বাভাবিক ভাবে পাকিস্তানের ব্যাপারে সেনা কর্তা না প্রশাসনিক কর্তা কাদের সঙ্গে কথা বলবেন বা বুঝে ওঠা শক্ত ব্যাপারে৷ এই অবস্থায় পাকিস্তানের গনতন্ত্র না শক্তিশালী হবে, না সমস্যার সমাধান করা সম্ভব হবে৷

এর আগে মুশারফের সময়ে পাক সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিঞ্জতা জানিয়ে মনমোহন সিং জানান, তখন কিন্তু মুশারফ নিজেই বলতেন তিনি পাক প্রেসিডেন্ট ও সেনা প্রধান৷ সেনা বিষয়ে ও প্রশাসনিক যে কোন বিষযে কথা বলা যাবে৷ বর্তমানে পাক প্রশাসনের কর্তাদের সেনা ও আই এস আইয়ের উপরে কোন নিয়ন্ত্রণ নেই৷ এই সমস্থ ব্যাপারে পাক সেনা প্রধানকে কোন অনুরোধ করলেও কাজ হয় না৷ ফলে বুঝে ওঠা মুশকিল কি ভাবে কোন সমস্যা নিয়ে সমাধানের জন্য কাদের সঙ্গে কথা বলতে হবে৷

প্রধানমন্ত্রী ব্বলেন পাকিস্তানের গনতন্ত্র শক্তিশালী না হওয়া মানে সন্ত্রাসবাদ শক্তিশালী হওয়া৷ এই ঘটনা শুধু পাকিস্তানের জন্য বিপদ ডেকে আনবে না প্রতিবেশী সহ বাকি সমস্থ বিশ্বের জন্য বিপদ৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: প্রধানমন্ত্রী মনমোহন সিং৷