মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আমেরিকার রাস্তায় দেশ যাবে না-বুদ্ধদেব
আমেরিকার দেখানো রাস্তায় দেশ চলবে না৷ এমন কি আমেরিকার নীতিকে বিশ্ব রুপায়ন করার জন্য আমেরিকা যে ধরনের কৌশলের সাহায্য নেয় তার দোসর হবে না৷ এভাবে এক অনুষ্ঠানে গিয়ে নিজের মতামত জানালেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

তিনি বলেন আমেরিকার সঙ্গে এর আগে বঙ্গোপসাগরের উপকুলে যে ধরনের সেনামহড়া হয়েছে তার নীতিগত ভাবে বিরোধী বামেরা৷ এমন কি প্রকাশ্য সভায় জানিয়ে দেন তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে এ ব্যাপারে নিজের ক্ষোভও জানিয়েছেন৷

তিনি বলেন এভাবে আমেরিকার সঙ্গে সেনামহড়া করায় দেশের সার্বভৌমত্বদের ক্ষতি হয়েছে৷ এমন কি আগামী দিনে কলাইকুন্ডায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার সেনারা কোন যৌথ মহড়া করলে তার বিরোধিত করা হবে৷ তিনি পরিস্কার জানিয়েদেন বিশ্ব শান্তির জন্য আমেরিকা বিপদজনক৷ কেন্দ্রীয় সরকার আমেরিকার সঙ্গে কোন রকম সম্পর্ক গড়তে গেলে তার বিরোধিতা করবে বামেরা৷

তবে এই সভায় ভারত আমেরিকা পরমাণু বিল বা তৃতীয় মোর্চা গঠনের জন্য প্রকাশ কারাতের প্রস্তাব নিয়ে কোন কথা বলেন নি৷ এমন কি নিজের রাজ্যের শিল্পমন্ত্রীকে আমেরিকায় পুজির সন্ধানে পাঠানো বা নিজের রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান করার ব্যাপারে কোন মন্তব্য করেন নি৷

বুদ্ধদেব ভটাচার্য অভিযোগ করেন আমেরিকা কৌশলে চাইছে ভারতীয় বিমা, ব্যাঙ্কিং ও অন্য কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ করতে৷ দেশের কৌশলগত কোন দিকে আমেরিকার বিনিয়োগের বিরোধীবামের বলেন জানিয়েদেন বুদ্ধ বাবু৷
অতিরিক্ত
পশ্চিমবঙ্গে লগ্নীতে আগ্রহী মিত্তল
পাখি মারার প্রক্রিয়া চলছে
পশ্চিমবঙ্গ বার্ড ফ্লু নিয়ন্ত্রনে ব্যর্থ-কেন্দ্র
বার্ড ফ্লু নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী
আজও চলছে মুরগি নিধনের কাজ
সিঙ্গুরের জমি অধিগ্রহণ আইনসিদ্ধ