মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
20 লক্ষ মুরগী নিধন করা হবে
আগামী সাত দিনে বার্ড ফ্লু এলাকায় 20 লক্ষ মুরগী মারা হবে আক্রান্ত সাতটি জেলাতে৷ সরকারি সূত্র থেকে এই খবর পাওয়া গেছে৷

সূত্র থেকে পাওয়া খবরে আরও জানা গেছে যে গতকাল মালদা জেলা থেকে মুরগী রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর তার রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে৷ আর তারপরই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একমাত্র মালদা শহরেই 2লক্ষ মুরগী মারা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও 135টি দল এই নিয়ে কাজ করবে৷

গতকাল বীরভুম জেলার নলহাটিতে 2 ট্রাক মুরগী বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি ঝাড়খন্ডে পাঠানো হচ্ছিল৷ দক্ষিণ দিনাজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার চট্টোপাধ্যায় জানিয়েছেন গঙ্গারামপুর থেকে পাঠানো মুরগীর রক্তের নমুনা জাতীয় পরীক্ষাগার থেকে রিপোর্টে নেগেটিভ বলে জানানো হয়েছে৷

তিনি জানান এটাই প্রমাণিত বার্ড ফ্লু আবার নতুন করে কোথাও ছড়ায় নি৷ তিনি অবশ্য জানান গতকাল 71000 মুরগী ও 61000 ডিম নষ্ট করে ফেলা হয়েছে৷ এছাড়াও জেলাতে 11 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে মুরগী ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত উল্লেখযোগ্য রাজ্যের বীরভূম, নদীয়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাঁকুড়া ও মুর্শিদাবাদ নিয়ে মোট সাতটি জেলা বার্ড ফ্লু রোগে আক্রান্ত৷
অতিরিক্ত
আমেরিকার রাস্তায় দেশ যাবে না-বুদ্ধদেব
পশ্চিমবঙ্গে লগ্নীতে আগ্রহী মিত্তল
পাখি মারার প্রক্রিয়া চলছে
পশ্চিমবঙ্গ বার্ড ফ্লু নিয়ন্ত্রনে ব্যর্থ-কেন্দ্র
বার্ড ফ্লু নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী
আজও চলছে মুরগি নিধনের কাজ