পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তুলেধোনা করল অন্যতম বাম শরিক ফরওয়ার্ড ব্লক৷ বুদ্ধবাবু মন্তব্য করেছিলেন রাজ্যের শিল্পায়নে গতি আনতে পুঁজিবাদকে আশ্রয় করা ছাড়া কোন উপায় নেই৷ মুখ্যমন্ত্রীর এই ব্যক্তব্যের জন্যই ফরওয়ার্ড ব্লকের তরফে জানানো হয়েছে, বুদ্ধবেব ভট্টাচার্যের এই মন্তব্য মেনে নেওয়া খুবই কষ্টকর৷
বুদ্ধবাবুর মতকে খন্ডন করে এই বামফ্রন্টের অন্যতম বড় শরিক নিজেদের পার্টি মুখপত্র 'লোকমত' এ জানিয়েছেন- বামফ্রন্ট গত 30 বছ র ধরে ক্ষমতায় আছে পুঁজিবাদ কে পুষ্ট করার জন্য নয়৷ মেহনতি মানুষদের জন্য কাজ করার জন্য৷ বামফ্রন্টের লক্ষ্য 'একলাখী' গাড়ি বিক্রী করা নয়৷ এপ্রসঙ্গে উল্লেখযোগ্য সিপিএম পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও এবিষয়ে নিজের অনুজের পিঠ চাপরিয়েছেন৷
ফরওয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে রাজ্যের মানুষ দুবেলার খাবার ঠিকমত পান না, তা যে কিভাবে 'ন্যানো' কিনবেন, সেটাই বিস্ময়ের৷ পার্টির মুখপত্রে এক জায়গায় বলা হয়েছে, " সমাজতন্ত্রের আদর্শবাদকে উত্খাত করার এ এক নতুন মার্কিন কৌশল৷ এর ফলে কোন রক্তপাত ছাড়াই সমাজতন্ত্রকে উত্খাত করা যাবে৷ যেভাবে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে ধ্বংস করা হয়েছে৷ জ্যোতি বসু এবং বুদ্ধবাবুর এই রকম বক্তব্যের তাদের সম্পর্কে সন্দেহ জাগে৷"
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপিত হওয়ার প্রাক্কালে ফরওয়ার্ড ব্লকের ফ্রন্টের সবথেকে বড় সদস্যর বিরুদ্ধে এই বিষোদগার সত্যিই তাত্পর্যপূর্ণ৷ নিজেদের পার্টি মুখপত্রে জ্যোতি বসুরও সমালোচনা করা হয়েছে৷
|