মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নতুন করে বার্ড ফ্লু ছ্ড়াচ্ছে রাজ্যে
একদিকে বার্ড ফ্লু আক্রান্ত মুরগিকে যখন রাজ্যের নানা প্রান্তে নিধনের কাজ চলেছে ঠিক সময় নতুন করে মুর্শিদাবাদও নদীয়ার কয়েকটি অঞ্চলে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেল৷ জেলা প্রাশাসনের আশঙ্কা পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে৷

নদীয়ার জেলা শাসক ওঙ্কার সিং মীনা জানিয়েছেন হরিণঘাটা ও নাকাশাপাড়ায় নতুন করে বাঋড ফ্লু ছড়িয়ে পডেছে৷ এ অঞ্চলের জন্য নিদিষ্ট কিছু পরিকল্পনা করা হয়েছে৷ যদিও মুঅরগি নিধনের কাজ এখনও আনুষ্ঠনিক ভাবে শুরু হয় নি৷ মুর্শিদাবাদের গালসি বল্কে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার প্রাথমিক খবর পাওয়া গেলে পরে জানা যায় নতুন করে আরও প্রায় আটটি জায়গায় ছড়িয়ে পড়ছে৷ বার্ড ফ্লু নিয়ে রাজ্য জুড়ে ক্রমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হযেছে৷

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু মাত্র লোকের অভাবে মালদাতে বার্ড ফ্লু আক্রান্ত মুঅরগি নিধনের কাজ করা যাচ্ছে না৷ এমন কি এখন দক্ষিন দিনাজপুরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ বাঁকুড়াতে মাত্র 800 মুরগিকে এখন পর্যন্ত নিধণ করা গেছে৷

বর্ধমানের কালনা, কাটোয়া ও পুর্বস্থলীতে রোগ নতুন করে ছড়াচ্ছে৷ বর্তমানে শুধু মাত্র দক্ষ লোকের অভাবে বার্ড ফ্লু আক্রান্ত মুরগিকে নিধন করা যাচ্ছে না, এই কারণে যে কোন বার্ড ফ্লু রাজ্যে মাহামাড়ির আকার ধারন করতে পারে বলে অনেকের আশঙ্কা৷
অতিরিক্ত
নেতাজিকে প্রণাম জানালেন সুনীল গঙ্গোপাধ্যায়
সিপিএমের কঠোর সমালোচনায় ফরওয়ার্ড ব্লক
20 লক্ষ মুরগী নিধন করা হবে
আমেরিকার রাস্তায় দেশ যাবে না-বুদ্ধদেব
পশ্চিমবঙ্গে লগ্নীতে আগ্রহী মিত্তল
পাখি মারার প্রক্রিয়া চলছে