মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজ্যের অর্ধেক বার্ড ফ্লু আক্রান্ত-রহমান
মুর্শিদাবাদ আর নদিয়ার পর হুগলি আর কোচবিহার বার্ড ফ্লু আক্রান্ত বলে ঘোষনা করল রাজ্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তর৷ আজ রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুই জেলা থেকে সংগ্রহ করা মুরগির রক্তের নমুনা আগেই ভোপালের কেন্দ্রীয় পরিক্ষাগারে পাঠানো হয়েছিল৷ তাদের রক্তের নমুনা পরিক্ষা করে বার্ড ফ্লু পাওযা গেছে বলে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷

এর ফলে রাজ্যের অর্ধেকর বেশি জেলাই বার্ড ফ্লু কবলে পড়েছে বলে জানা গেছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিদিন প্রায় 3 লক্ষ মুরগি মারা পরিকল্পনা করা হযেছে৷ কিন্তু এই কাজে সব থেকে বড় বাধা পোলট্রি মালিকদের অঞ্জানতা৷ আর বার্ড ফ্লুর প্রতিরোধ করার জন্য প্রশিক্ষিত কর্মীর অভাব৷

এর আগে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছিলেন রাজ্য জুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার জন্য রাজ্য সরকার দায়ী৷ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী আনিসুর রহমান জানিয়েছেন আজকালের মধ্যে হুগলি আর কোচবিহারে মুরগি নিধণের কাজ শুরু হবে৷

প্রাথমিক ভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভাবনা ছিল 20 লক্ষ মত মুরগি মারতে পারলে অন্তত আপতত জন্য বার্ড ফ্লু নিয়ন্ত্রন করা সম্ভব হবে৷ কিন্তু এখন পরিবর্তিত পরিস্তিতিতে এই সংখ্যা দ্বিগুন হতে পারে বলে আশঙ্কা৷ অনেকেই আশঙ্কা করছেন রাজ্যে এমন ভাবে চলতে থাকলে কয়েক দিনের মধ্যে বার্ড ফ্লু মহামারির আকার নিতে পারে৷
অতিরিক্ত
নতুন করে বার্ড ফ্লু ছ্ড়াচ্ছে রাজ্যে
নেতাজিকে প্রণাম জানালেন সুনীল গঙ্গোপাধ্যায়
সিপিএমের কঠোর সমালোচনায় ফরওয়ার্ড ব্লক
20 লক্ষ মুরগী নিধন করা হবে
আমেরিকার রাস্তায় দেশ যাবে না-বুদ্ধদেব
পশ্চিমবঙ্গে লগ্নীতে আগ্রহী মিত্তল