মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজ্যে পালিত নেতাজির জন্মদিবস
ব্যুরো রিপোর্ট, বাংলা ওয়েব দুনিয়া
সাড়ম্বরে পালিত হল নেতাজির 111তম জন্মদিবস৷ কলকাতা শহরে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় 23শে জানুয়ারী৷ এদিন এসপ্ল্যানেডে নেতাজির মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বিমান বসু৷এপ্রসঙ্গে নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন কমিটির সচিব সুব্রত রায় জানান, বিশ্ব রাজনীতি নিয়ে নেতাজির চিন্তা আজও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিক৷ নেতাজির সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর বক্তব্য নেতাজি ছিলেন একজন সমাজ চিন্তাবিদ৷ যিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে, সমাজতন্ত্রই হল জনগনের অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতার মূল চাবিকাঠি৷ সুতরাং সমাজতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ এর মধ্য দিয়েই নেতাজিকে স্মরণ করা যাবে৷

আরএসপির বিধায়ক কান্তি গোস্বামী জানান, নেতাজির আদর্শ নয়া-ঔপনিবেশিকতাবাদদের বিরুদ্ধে লড়তে সহায়তা করবে৷ এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতীম চট্টোপাধ্যায় সহ আরও অনেকে৷ নেতাজির জন্মদিবস পালন করা হয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও৷ নেতাজির আদর্শের মধ্যদিয়েই নতুন সমাজ গড়ার উপর জোড় দেওয়া হয়৷
অতিরিক্ত
রাজ্যের অর্ধেক বার্ড ফ্লু আক্রান্ত-রহমান
নতুন করে বার্ড ফ্লু ছ্ড়াচ্ছে রাজ্যে
নেতাজিকে প্রণাম জানালেন সুনীল গঙ্গোপাধ্যায়
সিপিএমের কঠোর সমালোচনায় ফরওয়ার্ড ব্লক
20 লক্ষ মুরগী নিধন করা হবে
আমেরিকার রাস্তায় দেশ যাবে না-বুদ্ধদেব