নন্দীগ্রামের সাম্প্রতিক হিংসার জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি৷ একই সঙ্গে তাঁর অভিযোগ জেনেবুঝে সিআরপিএফ-কে অকেজো করে রাখা হয়েছে নন্দীগ্রামে৷ আর রাজ্যসরকারের অঙ্গুলি হেলনেই তা হচ্ছে৷ দাশমুন্সি বলেন, কেন্দ্রীয় সরকারকে এবিষয়ে সব জানানো হয়েছে৷ যেভাবে পশ্চিমবঙ্গ সরকার সিআরপিএফ-কে কাজ করতে বাধা দিচ্ছে৷
নভেম্বরে সিআরপিএফ পাঠানো সময় থেকেই সিপিএম নাকি সরকারি বাহিনীকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে চেয়েছে৷ নন্দীগ্রামে নতুন করে সংঘর্ষে 400 জন ঘরছাড়া হয়েছে৷ এই নিয়ে সিপিএম এবং ভূমি উচ্ছেদ কমিটি-র মধ্যে নতুন করে তড়জা শুরু হয়েছে৷
আসলে পঞ্চায়েত নির্বাচন সামনে বলেই প্রিয়বাবু নন্দীগ্রাম ইস্যুতে সিপিএমকে চেপে ধরতে চাইছে৷
|