এই বছর সমগ্র রাজ্যে আমের বাম্পার উত্পাদন আশা করা হচ্ছে৷ মালদা জেলা আমের জন্য বিখ্যাত৷
এবার সেই মালদাতেই 2.5 লক্ষ টন আমের উত্পাদনের আশা করা হচ্ছে৷ মালদার এক বিখ্যাত আম উত্পাদক সাংবাদিকদের জানিয়েছেন কৃষকদের দ্বারা ভাল দেখাশুনা ও ভাল আবহাওয়ার কারণে গতবছরের তুলনায় বেশি উত্পাদন আশা করা হচ্ছে৷
তিনি আরও জানান প্রধানত লক্ষণভোগ, হিমসাগর ও ফজলি এই ধরণের আম তাদের স্বাদের জন্য বিখ্যাত৷ আর এইসব আমগুলিরই বেশি উত্পাদন আশা করা হচ্ছে৷ বর্তমানে এই তিনধরণের আমই বিদেশে রপ্তানী করা হচ্ছে বলে তিনি জানান৷
এছাড়াও বিদেশে রপ্তানী করবার জন্য বৈজ্ঞানিক উপায়ে আমের সংরক্ষণ করা হচ্ছে, এরফলে পচনের সম্ভাবনা কমে যাচ্ছে৷
|