রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই আবারও উপ্তত্ত হয়ে উঠছে নন্দীগ্রাম৷ সি পি এম ও তৃণমূল কংগ্রেসের সর্মথকদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে ঘর চাড়া হয়েছেন প্রায় 400 গ্রামবাসী৷ এদের সকলকে বি ডি ও অফিসের সামনে অস্থায়ী ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে৷ ত্রান শিবিরের নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে৷
পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই আবার রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে নন্দীগ্রাম ও সংলঘ্ন এলাকায়৷ সংঘর্ষ শুরু হয় নন্দীগ্রামের সোনাচূড়া এলাকা থেকে৷ এর পরে ধীরে ধীরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের অন্যপ্রান্তে৷ স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে নির্বাচন নিয়ে এই সংঘর্ষের শুরু হয়েছে৷ তবে নদীগ্রামে সংঘর্ষ হতে পারে আগেভাগে আশঙ্কা করে পুলিশ বড় বাহিনী পাঠিয়ে দিয়েছে৷
এদিকে বিবাদমান দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একে অপরকে দোষরপের পালা শুরু হয়েছে৷ স্থানীয় তৃণমূল নেতারা বলেন নির্বাচনে প্রচারে নামে সি পি এম কর্মীরা বেঁছেবেছে তৃণমূল কর্মীদের বাডি ঘরে আক্রমণ করে গ্রাম ছাড়া করতে চাইছে৷ সেই কাজে হাত লাগিয়েছে প্রশাসনের একটা অংশ৷ এমন কি পুলিশ যে সঠিক ভুমিকা পালন করতে ব্যর্থ তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতারা৷
অন্যদিকে সি পি এম নেতারা একে তৃণমূলের হতাশার বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যা করেছে৷ জনগনের থেকে গত কয়েক মাসে বিচ্ছিন হয়ে পড়েছে তৃণমূল৷ নির্বাচনের পরাজয়ের আশঙ্কা থেকে এই ভাবে বিরোধীদের উপর আক্রমণ করার পরিকল্পনা করেছে তৃণমূল শিবির৷
|