মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কলকাতার নতুন অহংকারঃ বইবাজার
অরুণিতা দে হালদার

সুমন এবং সাথী৷ নন্দন চত্ত্বরে আলাপ ওদের৷ না, প্রেমিক-প্রেমিকা বলে ভাববেন না এদের৷ এরা নিছকই বন্ধু৷ কিন্তু এরাও প্রেম করেন৷ ভালোবাসেন৷ ভালোবাসেন বই৷ দেশী বিদেশী নানা বই৷ তাই তো নন্দনে বারোদিন ব্যাপী 'বই বাজার' - এ এই দুজনই পালা করে এসেছেন৷ সহাস্যে জানালেন -'' অফিসটা রবীন্দ্রসদনে তাই প্রায় রোজই এসেছি৷'' তার পরেই যোগ করলেন-'' অন্য কোথাও হলেও যেতাম৷'' - জোড় দিয়ে বললেন সাথী৷ যে নন্দনে প্রেমিক-প্রেমিকাদের উপস্থিতি সবথেকে বেশী চোখে পড়ে সেখানেই এই বারোদিন ভাগ বসিয়েছিলেন বইপ্রেমিরা৷ সেই বইবাজারের সমাপ্তি অনুষ্ঠানে অনেকেই তাই একটু দুঃখ দুঃখ ভাব৷ যেন কোন 'বন্ধু' চলে যাচ্ছে৷

গরম ও গরমের পরে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বন্ধু বইবাজারকে বিদায় জানাতে এসেছিলেন অনেকেই৷ মনে আশা আবার হবে বইবাজার৷ ময়দানে বইমেলা না হওয়ার যে দুঃখ সহসা কলকাতাবাসী পেয়েছে তা কিন্তু অনেকটাই পূরণ করেছে বইমেলার নবতব সংযোজন বইবাজার৷ আর তাই রবিবার সন্ধ্যায় নন্দনে যেন চাঁদের হাট বসেছিল৷

WDWD
''বই পিসাসু মানুষ, বিক্রেতা সকলের সহযোগিতাকে এবারের বইবাজারের আশাতীত ফল পাওয়া গিয়েছে৷ ক্রয় বিক্রয় সন্তোষজনক হয়েছে৷'' - সমাপ্তি অনুষ্ঠানে একথা জানালেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়৷ বইবাজারের সফলতায় সকলকে ধন্যবাদ জানান তিনি৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ময়দানে বইমেলা না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেও বইবাজারের আশাতীত সাফল্যে তিনিও যে উত্সাহিত সে কথা জানাতে ভোলেন নি৷ একইসঙ্গে বইবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিগ্রো লেখকদের বই হাজির করার বিষয়টির প্রশংসা করেন৷

মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বইবাজারের আরও সাফল্য কামনা করেছেন৷ সাহিত্যিক সমরেশ মজুমদার বইবাজারকে 'দুধের স্বাদ ঘোলে মেটানো' বলে অ্যাখ্যা দিলেও, বইবাজার যে বইমেলার শুন্য স্থান ভরাট করেছে তা বলতে অস্বীকার করেন নি
WDWD


অনুষ্ঠানের শেষে বিদ্যাসাগর ফাউন্ডেশনের সম্পাদক এবং বোধনার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হল পঞ্চাশ হাজার টাকার চেক৷ কথা হল কিছু প্রকাশকদের সঙ্গে৷ বইবাজারের বিকিকিনিতে তাঁদের মনের মনেও খুশীর ছোঁয়া লেগেছে৷ একটু বেদনার মাঝে কিন্তু আশার বুক বেধেছেন কলকাতার বইপ্রেমিরা৷ তাদের আশা আগামী বছরগুলিতেও থাকবে বইবাজারের উপস্থিতি৷ কিন্তু একথা সকলেই জানালেন - বইবাজার চাই৷ কিন্তু ভ্যাপসা গরমে নয়৷ বইবাজার হোক বসন্তের আদুরে হাওয়ায়৷ তবেই তো জমবে মজা...৷

এক ঝলকে বইবাজার

অতিরিক্ত
আবার সংঘর্ষ নন্দীগ্রামে
রাজ্যে আমের বাম্পার উত্পাদনের অনুমান
নন্দীগ্রাম নিয়ে সিপিএমকে দুষলেন প্রিয়
রাজ্যে এল স্বস্তির ঠান্ডা আমেজ
পদ্মভূষণ আমার কাছে উপহার
বইমেলা, বিশ্ব বই দিবস ও বইবাজার