পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই যে হিংসার দিনগুলোতে ফিরছে নন্দীগ্রাম৷ সিপিএম এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মধ্যে সংঘর্ষে এর আগেই ঘর ছাড়া হয়েছেন কয়েকশো মানুষ৷ এবার আবার নতুন করে সংঘর্ষে ছড়িয়ে পড়ল নন্দীগ্রামের কাছে গোকূল নগরে৷
ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অভিযোগ সিপিএমের সমর্থকরা তাদের দুই কর্মীকে বেধরক মারধোর করেছে৷সিপিএম অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাতেঙ্গাবাড়ি এবং জামবাড়ি অঞ্চলে৷
11-মে পঞ্চায়েত নির্বাচন হবে নন্দীগ্রামে৷ এরই মধ্যে দুই পক্ষের লড়াইতে শিবিরে আশ্রয় নিয়েছে 500 জন৷ ফলে উত্তেজনা বেড়েই চলেছে৷
|