ফের মাওবাদীদের হাতে মারা গেলেন একজন বামপন্থী নেতা৷
পুরুলিয়া জেলাতে পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই, সেখানে গত দুই দিনে মাওবাদীদের হাতে আক্রান্ত হয়ে সিপিআই(এম)এর দুই নেতা মারা গেলেন৷ স্থানীয় প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷
বলরামপুর পুলিশ স্টেশনের অন্তর্গত হিনিঙ্গলোহার গ্রামে পার্টীর এক স্থানীয় নেতা 50 বছরের ডুবরাজ হেমবরমকে মাওবাদীরা গুলি করে হত্যা করে৷ পুলিশ সূত্র জানিয়েছে হত্যা করবার পর মাওবাদী দলটা পুরুলিয়া জেলার পাশের রাজ্য ঝাড়খন্ডে পালিয়ে যায়৷
প্রসঙ্গত এর পূর্বে গত রবিবার বান্দোয়ানের ভূমরাগড় গ্রামে সিপিআই(এম)এর দুই স্থানীয় নেতা গণপতি ভদ্র ও রামপাড়া মান্ডীকে গুলি করে মাওবাদীরা৷ গণপতিবাবু হাসপাতালে মারা যান৷ এই হামলার প্রতিবাদে আজ সিপিআই(এম)এর পক্ষ থেকে 12 ঘন্টার বনধের আহ্বান করা হয়েছে৷
|