ব্যুরো রিপোর্ট, বাংলা ওয়েবদুনিয়া
পঁচিশে বৈশাখ যে কোন বাঙালীর কাছেই এক পরম গর্বের দিন৷ এই দিনটি বিশ্বকবি ররীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস৷ আর তাই বাঙালী এই দিনটাকে একটু অন্য চোখে দেখে৷ কেননা বাঙালা ভাষা এবং সংস্কৃতিকে এই একজনই তাঁর লেখনী দ্বারা এক ধাক্কায় বিশ্ব দরবারে অহংকার এবং অলংকারের রূপ দিয়েছিলেন৷
ভারতের এক আঞ্চলিক ভাষা হয়েও তার বিস্তৃতি পৃথিবীর সকল দেশেই৷ তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কোনদিন ভুলবে না বাংলা৷ সাহিত্য, সংস্কৃতি, নাটক, এমনকি প্রেম নিবেদনেও বাংলার ভরসা ররি ঠাকুর৷ তাঁর কাছ থেকেই বাঙালী পেয়েছে অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের সাহস৷ তিনি বাঙালী তথা ভারতবাসীকে শিখিয়েছেন অন্যায় অবিচার সহ্য না করার দৃঢ় প্রত্যয়৷ তিনিই তো বলেছিলেন '' অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণসম দহে৷''
এই মহান আত্মার শুভ জন্মদিনে বাংলা খবরের জগতের প্রথম নিউজ পোর্টাল, বাংলা ওয়েবদুনিয়ার তরফে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম৷
|