বিদ্যুত বিপর্যয়ে ভোগা রাজ্যের সাধারণ মানুষরা কিরকম কষ্টে থাকেন সেটা অনুভব করে রাজ্যের মাননীয় রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী রাজভবনের সমস্ত আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দেন৷
এহেন রাজ্যপালের এইরকম গান্ধীগিরিতে বেজায় চটেছে রাজ্যের শাষকদল৷ সিপিএমের প্রায় সমস্ত নেতারাই রীতিমত কড়া ভাষায় ব্যঙ্গ ও কটুক্তি করার সঙ্গে সঙ্গে রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷
প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বে নন্দীগ্রাম নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন রাজ্যপাল৷ গতকাল রাজ্যের মানুষরা বিদ্যুত বিপর্যয় নিয়ে যেরকম কষ্টে থাকেন সেটার অনুভব করে প্রতিদিন 2 ঘন্টা করে রাজভবনে বিদ্যুত বন্ধ করার নির্দেশ দেন৷
সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ আর এই নির্বাচন ঘিরে বিদ্যুত সঙ্কটের মত সাধারণ কিন্তু বাস্তব বিষয়কে খুঁচিয়ে তুলে রাজ্যপাল মশাই যে রাজ্য রাজনীতিতে য়ে ঢিল মারলেন সেটার প্রভাব কতদূর যায় এখন সেটাই দেখার৷ তবে বঙ্গবাসী এটা ভেবে স্বান্তনা পেতে পারে রাজনীতির উর্ধ্বে থেকে কোন মানুষ তাদের জন্য ভাবছেন৷
|