রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর গান্ধীগিরিতে বেজায় চটল বামনেতারা৷ বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসু পশ্চিম মেদিনীপুর জেলায় এক সাংবাদিক সন্মেলনে রাজ্যপালের আচরণের খবর শুনে বেজায় চটে যান৷
তিনি পরিষ্কার রাজ্যে রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে জানান স্বাধীনতা পাওয়ার 60 বছর পর রাজ্যপাল পদের আবশ্যকতার ব্যাপারে ভাববার সময় এসে গেছে৷ তিনি রাজ্যপালের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেন যদি তিনি এতটাই রাজ্যবাসী সম্বন্ধে ভাবেন তবে আলিশান বাংলোয় রয়েছেন কেন?
পশ্চিম বাংলাতে প্রচুর মানুষের ঘর নেই, রাজ্যপালের উচিত ছোট ঘর বা ফ্লাটে চলে যাওয়া৷ প্রসঙ্গত গতকাল রাজ্যের মানুষরা বিদ্যুত বিপর্যয় নিয়ে যেরকম কষ্টে থাকেন সেটার অনুভব করে প্রতিদিন 2 ঘন্টা করে রাজভবনে বিদ্যুত বন্ধ করার নির্দেশ দেন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী৷
বিদ্যুত মন্ত্রী মৃণাল ব্যানার্জী এই বিষয়ে জানান খাদ্য সংকটের কথা ভেবে কেউ যদি একবার খাওয়ার কথা চিন্তা করেন, সেখানে রাজ্য সরকারের কিছুই করার নেই৷ বামপন্থী নেতা প্রকাশ কারাট ব্যঙ্গ করে এই বিষয়ে জানান যদি কেউ বিদ্যুত বন্ধ রেখে বিদ্যুতের বাঁচানোর দিকে নজর দেন, সেটা খুব ভালো কথা৷ এই বিষয়ে তাদের কোন আপত্তি নেই বলে জানান কারাট৷
|