মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা, আহত 18

রাজ্যের জলপাইগুড়িতে একটি পথ দুর্ঘটনায় আহত হলেন 18 জন৷ আজ জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলের কাছে একটি ভ্যান উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে৷

আহতদের মধ্যে 7 জনের অবস্থা আশংকাজনক৷ স্থানীয় প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷ প্রশাসন জানিয়েছে কামতাপুর পিপলস পার্টির সমর্থকেরা একটি ভ্যানে করে জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছিল৷

ভ্যানের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে যায়৷ আহতদের মধ্যে 8 জনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ একজনকে ভর্তি করা হয়েছে উত্তর বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ে৷ বাকি আহতদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়৷
অতিরিক্ত
শহরজুড়ে 1 ঘন্টার তৃণমূলের পথ অবরোধ
গান্ধীগিরিতে বেজায় চটল বাম নেতারা
রাজ্যপালের গান্ধীগিরি
রসিক রবীন্দ্রনাথ
হে কবিগুরু লহ প্রণাম
পুরুলিয়াতে বামপন্থী নেতার হত্যা