বিদ্যুত বিপর্যয়ে ভোগা রাজ্যের সাধারণ মানুষরা কিরকম কষ্টে থাকেন সেটা অনুভব করার জন্য রাজ্যের মাননীয় রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী রাজভবনের সমস্ত আলো নিভিয়ে দিয়ে গান্ধীগিরির যে দৃশ্য তুলে ধরেছিলেন তার ফলে রাজ্যের শাষক দল বেজায় চটেছিল৷ এই গান্ধীগিরির জন্য ইতিমধ্যেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যপালের এহেন আচরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্নও তোলেন৷ এবার রাজ্যপালের এই আচরণকে শিশু সুলভ বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু৷
এই প্রবীণ নেতা সাংবাদিকদের জানিয়েছেন, মানানীয় রাজ্যপালের বিদ্যুত মন্ত্রীকে ডেকে রাজ্যে বিদ্যুতের অবস্থার বিষয়ে জানতে পারতেন৷ কিন্তু তিনি যে আচরণ করেছেনে তা একরকম ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে কাজ করার মতো৷
তিনি আরও জানান, আগামী পঞ্চায়েত ভোটকে কেন্দ্রকরে বিরোধী পক্ষ রাজ্যের বিদ্যুতের সংকটকে তুলে ধরার চেষ্টা করছে৷ এমত অবস্থায় রাজ্যপালের এহেন আচরণ বিরোধী দলকে সমর্থন করবার মতো৷ উনি সাংবাদিকদের আরও জানিয়েছেনে যে, রাজ্যপাল যদি সত্যিই সাধারণ মানুষের জন্য কিছু করতে চাইতেন তা হলে তাঁর বিদ্যুত মন্ত্রীকে ডেকে এই সংকট দূর করার কথা বলা উচিত ছিল৷
|