পশ্চিমবঙ্গের মালদা জেলাতে ঝড়ের কবলে পড়ে নয় জনের মৃত্যু হয়েছে৷ এছাড়াও এই ভীষণ ঝড়ে পোনেরো জন গুরুতর ভাবে আহত হয়েছে৷ এই জেলার ম্যাজিস্ট্রেট চিত্তরঞ্জন দাস জানিয়েছেন, উত্তর পশ্চিম দিক থেকে প্রায় ঘন্টায় 150 কিলোমিটার বেগে আসা এই ঝড়ে মালদা জেলার বেশ কয়েকটি গ্রাম ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷
বড় বড় গাছ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির চাল, লাইট পোস্ট ও বৈদ্যুতিক তার ছিড়ে গিয়েছে৷ উনি আরও জানিয়েছেনে, যে 15 জন ব্যক্তি ঝড়ের কবলে পড়ে আহত হয়েছে তাদের মধ্যে তিন জন মহিলা ও একজন বাচ্চাও রয়েছে৷
মালদা শহর থেকে প্রায় 30 কিমি দূরে কালিয়াচক ও মাণিকচক এলাকাতে কমপক্ষে 200টি বাড়ির ভীষণ ভাবে ক্ষতি হয়েছে৷ এছাড়াও এই ঝড়ের কারণে মাঠের ফসলও নষ্ট হয়ে গিয়েছে বলে উনি জানান৷
|