মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
লীটমাস পরীক্ষার সমতুল্য পঞ্চায়েত ভোট

কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যত এই মন্ত্রকে আঁকড়ে ধরেই গত বিধানসভা নির্বাচনে বীপুল ভোটে ব্যবধানে জয়ী হয়েছিল বামফ্রন্ট৷ কিন্তু শিল্পকে ভবিষ্যত বানাতে গিয়ে 14ই মার্চে নন্দীগ্রামে যে ঘটনা ঘটে তাতে হাত ও মুখ দুই পোড়ে এই সরকারের৷ তাই এই তৃণমূল স্তরের এই পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ৷ কারণ এই পঞ্চায়েত ভোটকে দূর্গ বানিয়েই 30 বছর ধরে একনাগারে রাজত্ব করে আসছে এই সরকার৷ কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই দূর্গ কতটা রক্ষা করতে পারবে বামফ্রন্ট সরকারকে তা দেখার জন্যই উতলা রাজনৈতিক নেতারা৷

শুধু তাই নয়, এই তৃণমূল স্তরের ভোটের ফলাফল আগামী লোকসভা ভোটের উপরে বিশেষ ভাবে প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ সারা পশ্চিমবঙ্গের প্রায় আট কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষই এই 59,000 হাজার সিটের মাধ্যমে এই পঞ্চায়েত নির্বাচনে তাদের উপযুক্ত দল বেছে নেবে৷ কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই পঞ্চায়েত ভোট যে ফ্রন্টের কাছে লীটমাস কাগজের পরীক্ষার সমতুল্য হয়ে দাঁড়িয়ে তা অনেক রাজনৈতিক নেতা ও রাজনৈতিক বিশেষজ্ঞরাই মনে করছেন৷
অতিরিক্ত
সিপিআই(এম)-এর কর্মীরা সন্ত্রাস ছড়াচ্ছে: প্রিয়
ঝড়ের কবলে পড়ে নয় জনের মৃত্য
গান্ধীর গান্ধীগিরি নিয়ে মুখ খুললেন বসু
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা, আহত 18
শহরজুড়ে 1 ঘন্টার তৃণমূলের পথ অবরোধ
গান্ধীগিরিতে বেজায় চটল বাম নেতারা