মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ব্যাক্তি নয় সরকারের সমালোচনা করেছি-বুদ্ধ

চার বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন মনমোহন সিং৷ আর উল্টো দিকে আট বছর ধরে মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন বুদ্ধদেব ভাট্টাচার্য৷ এই প্রথম কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সমালোচনা করলেন বুদ্ধবাবু৷ এক বেসরকারী চ্যানেলে সাক্ষাত্কার দিতে গিয়ে বলেন গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার কৃশি ক্ষেত্রে চুড়ান্ত ব্যর্থ৷ সেই ব্যর্থতা প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারেন না৷

সরকারের যারা নীতি নির্ধারণ করে তাদের দুরদৃষ্টির অভাবের জন্য দেশে এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এর দায় সরকার অস্বীকার করতে পারে না৷ তথ্য দিয়ে বলেন 16000 হাজার কৃষক আত্মহত্যা করেছে৷ বেশ কিছু ফসল যথেষ্ট উত্পাদন হওয়ার পরেও চাষীরা ঠিকমত দাম পায় নি৷ কৃষি যেখানে আমাদের ভবিষ্যত তার ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে৷

বর্তমান অবস্থাকে তিনি স্বাধীনতার আগের অবস্থার সঙ্গে তুলনা করে বলেন তখন দেশ জুড়ে একই রকম সমস্যা তৈরি হয়েছিল৷ বিজ্ঞান ও প্যযুক্তির সহায়তায় সমস্যা সমাধান করা গেছে৷ এখন সমস্যার মূল কারণ সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে৷ এভাবে চলতে থাকলে দেশ জুড়ে খাদ্য সংকট তৈরি হবে৷

গত শুক্রবার বুদ্ধবাবু বলেন সরকার প্রায় সমস্ত ক্ষেত্রে ব্যর্থ৷ এর পরে খানিকতা ধৈর্য হারিয়ে প্রধানমন্ত্রী বলেন নির্বাচনের কথা মাথায় রেখে সমস্যাকে রাজনৈতিক স্তরে নামিয়ে আনছেন নেতারা৷ একে অত্যন্ত দুভাগ্য্জনক বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী৷

এর পরে বুদ্ধবাবু বলেন তার আক্রমণের লক্ষ্যে ব্যাক্তি নয় সরকার৷ সরকারের ব্যর্থতার দায় যারা সরকারের আছে তাদের সকলের৷ একে ব্যাক্তিগত ভাবে নেওয়ার মানে হয় না৷ দেশ জুড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি হওয়ার পর থেকেও বামেরা সরকারকে লক্ষ্যে করে আক্রমণ আরও জোরদার করেছে৷ একদিকে ভারত আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে একরোখা মনোভাব অন্য দিকে এভাবে বিরোধীদের সুরেব সরকারকে আক্রমণ কার পরেও বাঁধ ভাঙল প্রধানমন্ত্রীর৷
অতিরিক্ত
সিআরপিএফ হামলা করল থানার ওসিকে
বিফোরণে মৃত দুই, আহত নির্বচন কর্মী
পঞ্চায়েত ভোটে 20 জনেরও বেশী আহত
লীটমাস পরীক্ষার সমতুল্য পঞ্চায়েত ভোট
সিপিআই(এম)-এর কর্মীরা সন্ত্রাস ছড়াচ্ছে: প্রিয়
ঝড়ের কবলে পড়ে নয় জনের মৃত্য