মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নন্দীগ্রাম নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর

পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই নতুন করে সংঘর্ষ বাধল নন্দীগ্রামে৷ নির্বাচনের সময়ই তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ উভয়পক্ষেরই সমর্থকরা আহত হয়েছেন৷ কিন্তু নির্বাচন শেষ হতে না হতেই আবার গরম নন্দীগ্রামের মাটি৷ কেননা নির্বাচন উত্তর সংঘর্ষে এখনও পর্যন্ত ঘরছাড়া 500 জন৷ ঘরছাড়ারা বেশীরভাগই আশ্রয় নিয়েছেন বিডিও অফিসে৷

উভয় দলই এই সংঘর্ষের দায় একে অপরের উপরে চাপিয়ে দিয়েছে৷ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সিপিএমের সমর্থকরা তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে৷ বেশ কিছু সমর্থককে অপহরণ করেছে৷ আগুণ লাগানো হয়েছে বেশ কিছু বাড়িতে৷ সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের অভিযোগ, তারাই আক্রান্ত৷

নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে চিন্তা জ্ঞাপণ করেছে স্বরাষ্ট্র দপ্তর৷ নন্দীগ্রামে আইন-শৃঙ্খলাকে বজায় সুষ্ঠু ভাবে বজায় রাখার জন্য সিআরপিফ-কে না সরানোর কথা বলা হয়েছে৷
অতিরিক্ত
ব্যাক্তি নয় সরকারের সমালোচনা করেছি-বুদ্ধ
সিআরপিএফ হামলা করল থানার ওসিকে
বিফোরণে মৃত দুই, আহত নির্বচন কর্মী
পঞ্চায়েত ভোটে 20 জনেরও বেশী আহত
লীটমাস পরীক্ষার সমতুল্য পঞ্চায়েত ভোট
সিপিআই(এম)-এর কর্মীরা সন্ত্রাস ছড়াচ্ছে: প্রিয়