মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সিআরপিএফঃ সিপিএমের বিপরীতেই থাকছে ফব

নন্দীগ্রামে সিআরপিএফ ইস্যুতে 'বড়দা' সিপিএমের বিরুদ্ধেই গেল ফরওয়ার্ড ব্লক৷ পঞ্চায়েত নির্বাচনের পরেই নন্দীগ্রামে সিআরপিএফের ভূমিকার তীব্র বিরোধ করে শাসক দল সিপিএম৷ তাদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচন চলার সময় সিআরপিএফ তাদের ক্যাডারদের হেনস্থা করেছে৷ আর এই নিয়েই শুরু নতুন বিতর্ক৷ ফরওয়ার্ড ব্লক যে এই ইস্যুতে সিপিএমের পাশে নেই তা, ফরওয়ার্ড ব্লকের কথাতেই পরিস্কার৷

কিন্তু বড়দা সিপিএমের দাবিকে নস্যাত করে ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ পরিস্কার জানিয়েছেন, নন্দীগ্রামে সাধারণ মানুষ যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন তা জন্য সিআরপিএফের ধন্যবাদ কাম্য৷ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের এই দাবি যে, পশ্চিমবঙ্গে বিরোধীদের উত্সাহিত করবে তা বলাই বাহুল্য৷ কারণ নন্দীগ্রামে পুলিশ যে ঠুঁটো জগন্নাথের মতন কাজ করছে তা বিরোধীরা আগেই অভিযোগ করেছিল৷ এখন অশোকবাবুর এই বিবৃতি এই বিতর্কে নতুন ইন্ধন জোগাল৷

একই সঙ্গে সিআরপিএম অফিসার অলোক রাজের সঙ্গে সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের বচসাকেও দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন তিনি৷ অশোক বাবুর মতে জনগনের আস্থা কমবে জনপ্রতিনিধিদের প্রতি৷
অতিরিক্ত
নন্দীগ্রাম নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর
ব্যাক্তি নয় সরকারের সমালোচনা করেছি-বুদ্ধ
সিআরপিএফ হামলা করল থানার ওসিকে
বিফোরণে মৃত দুই, আহত নির্বচন কর্মী
পঞ্চায়েত ভোটে 20 জনেরও বেশী আহত
লীটমাস পরীক্ষার সমতুল্য পঞ্চায়েত ভোট