মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
স্পিকার হুইপের বাইরে-বিমান  Search similar articles

ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে চলা চলতি বির্তকে সংসদে সি পি এম সাংসদদের ভোট দানের জন্য হুইপ দেওয়া হয়েছে তার বাইরে রয়েছেন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চ্যাঠার্জী৷ রাজ্য সি পি এম সম্পাদক বিমান বাবু একথা জানান৷

প্রসঙ্গত শক্রবার সি পি এম তার দলীয় সাংসদদেরে এক লাইনের হুইপ জারি করে জানিয়েছে, সংসদে আস্থা ভোট নিয়ে নিয়ে বির্তকে যোগদানের জন্য ও 22 তারিখে সংসদের ভোটে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য৷ তবে এর আগে সরকার থেকে সর্মথন প্রত্যাহারের সময় যেমন দলের সাধারণ সম্পাদক স্পিকারের নাম সহ তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিলেন এবার আর সেই রকম কিছু করেন নি৷ সংসদে আস্থা ভোটের আগে স্পিকার নিয়ে বির্তক ধামা চাপা দিতে এই নতুন কৌশল নিয়েছে সি পি এম৷

এমন কি এই নিয়ে দিল্লিতে থাকা সি পি এম নেতারা পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেন নি৷ রাজ্য স্তরে সাপ্তাহিক সম্পাদক মন্ডলীর বৈঠকের পর বিমান বাবু একথা সাংবাদিকদের জানান৷ দলের সম্পাদক মন্ডলীর বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিযে বিমানবাবু বলেন রাজ্য পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মন্তব্য নিয়ে বৈঠকে কোন আলোচনা হয় নি৷

প্রসঙ্গত কিছু দিন আগে সুভাষ বাবু স্বভাবসিদ্ধ ভাবে মহাকরণে সাংবাদিকদের বলেন, বি জে পির অসঙ্গে সংসদে একযোগে ইউ পি এ-র বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী৷ স্বাভাবিক ভাবে এর আঁচ লাগে পার্টির সাধারণ সম্পাদক প্রকাশ করাতের গায়ে৷ বিমান বাবু বলেন সুভাষ বাবু মেনে নিয়েছেন এভাবে পার্টির বাইরে বিষয়টা নিয়ে আলোচনা করা ঠিক হয় নি৷ পার্টির আগামী সময়ের বৈঠকে প্রয়োজনে এই নিয়ে আলোচনা হতে পারে৷
অতিরিক্ত
বিশ্বের প্রথম জাদু বিদ্যালয় কলকাতায়
বিদ্রোহের সুর দলের অভ্যন্তরে
রুবি নুরকে শ্রদ্ধা জানিয়ে অধিবেশন মুলতুবি
মেট্রোর সঙ্গে রেল স্টেশন জুড়ে দেওয়া হবে
টাটা হঠাও আন্দোলনে নামছে তৃণমূল
তুলে নেওয়া হল বাস ধর্মঘট