2007-08 সালে পশ্চিমবঙ্গে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তী সোমবার বিধানসভাতে জানিয়েছেন৷
বিধানসভাতে কংগ্রেসের বিধায়কদের প্রশ্নের উত্তরে সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, 2006-07 সালে কলকাতাতে 2200 টি সড়ক দূর্ঘটনা হয়েছিল এবং অন্য জেলাতে এই দূর্ঘটনার সংখ্যা ছিল 13040 টি৷ এই বছরে কলকাতে এখনও পর্যন্ত সড়ক দূর্ঘটনার সংখ্যা 2247টি তে দাঁড়িয়েছে অন্যদিকে রাজ্যের জেলাগুলিতে এই সংখ্যা গত বছরের থেকে বৃদ্ধি পেয়েছে৷
|