মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর >  ঘিসিং এর বাড়ির দখল নিল মোর্চা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ঘিসিং এর বাড়ির দখল নিল মোর্চা Search similar articles

গোর্খা নেতা সুভাষ ঘিসিং এর মিরিকের বাড়ি দখল করে নিল গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী৷ এমন কি ঘিসিং এর মিরিকের এই দুই তলা বাড়িতে নিজেদের পার্টি অফিস হিসাবে ঘোষণা করেছে মোর্চার নেতারা৷ দার্জিলিং জেলা পুলিশ সূত্রে একথা জানা গেছে৷ কার্শিয়াং সাব ডিভিশনে থাকা এই বাড়ি এখন থেকে যে মোর্চার পার্টি অফিস হিসাবে ব্যাবহারিত হবে বলে জানিয়েছেন কার্শিয়াং সাব ডিভিশনের মোর্চা প্রেসিডেন্ট রোশন থাপা৷

থাপা ঘিসিং এর বাড়ি দখল করা নিয়ে বলতে গিয়ে বলেন, লোকের টাকা আত্মসাত করে করা বাড়ী লোককে ফিরিয়ে দেওয়া হবে৷ 1999 সালে এই বাড়ি তৈরি করতে সময় লেগেছিল 50 লক্ষ টাকা৷ নিজের রোজগারের টাকায় এই বাড়ি তিনি তৈরি করেন নি৷ জনগনের টাকা আর গোর্খা হিল কাউন্সিলের টাকায় এই বাড়ি বানানো হয়েছিল৷ স্বাভাবিক ভাবে বাড়ির উপর দাবি আছে পাহাড়ের জনগনের৷

এই বাড়ির মধ্যে থাকা তিনটি বড় ঘর জুড়ে চলবে মোর্চা যুব ও মহিলা শাখার কাজ৷ গত 25 তারিখে পাহাড় ছেড়ে রাজ্য সরকারের এক গেষ্ট হাউসে আশ্রয় নিয়েছেন একসময়ে পাহাড়ের এই দাপুটে নেতা৷

ঘিসিং এর ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে 28 তারিখ সকালে বাইক ও জিপে করে বড় সংখ্যায় এক দল লোক প্রথমে আসে৷ ঘিসিং বাড়ি ছাড়ার পর জানা গেছে সেখানে ছিল পরিবারের এক সদস্য৷ মোর্চার কর্মীরা এসে তাদের কাছে চাবির দাবি জানায়৷ এর পরে চাবি দেওয়া ছাড়া আরও কোন উপায় ছিল না বলে জানা গেছে৷ এমন কি পরিবারের পক্ষ থেকে বলা হযেছে রীতিমত অস্ত্র নিয়ে এসে তারা তাদের উপর চড়াও হয়৷

এদিকে পাহাড়ে সি পি এম নেতা ও পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন মোর্চার নেতারা যা করছে তা ফ্যাসিবাদের নমুনা৷
অতিরিক্ত
কলকাতায় বাড়াতি সর্তকতা জারি
পশ্চিমবঙ্গে সড়ক দূর্ঘটানা বৃদ্ধি পেয়েছে
আবর মুখ খুললেন সুভাষ চক্রবর্তী
সোমনাথকে শুভেচ্ছা জানাল রাজ্যপাল
দাদাসাহেব ফালকে পুরষ্কার পেল তপন সিনহা
স্পিকার হুইপের বাইরে-বিমান