কলকাতাঃ সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিষণ সিং সুরজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু৷ এক শোক বার্তায় তিনি জানিয়েছেন-হরকিষণ সিংহের মতন এক নেতার মৃত্যুতে দেশে বাম আন্দোলন ভীষণ ধাক্কা খেল৷ এক ধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, তাঁর নেতৃত্বের সময় দল সর্বভারতীয় প্রচার পেয়েছিল৷
বিমান বসু জানিয়েছেন-''কমরেড সুরজিত যেভাবে বিরোধী নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখতেন তা সত্যিই অসাধারণ ছিল৷ তবে কোনদিনই তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি৷
বিমান বসু বলেন-দলের সদস্যদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল অভূতপূর্ণ৷ হরকিষণ সিং সুরজিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত৷ তিনি জানিয়েছেন, এই নেতার মৃত্যুতে বাম আন্দোলন তাদের এক বড় নেতাকে হারালো৷
|