পশ্চিপবঙ্গের সিঙ্গুরে টাটা কোম্পানির দ্বারা অধিকৃত জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে কৃষকেরা হাওড়া-বর্ধমান শাখাতে রেল অবরোধ করে৷ তৃণমূল কংগ্রেস নেতা তপন দাসগুপ্তের নেতৃত্ত্বে প্রায় 500 জন কৃষকের একটি দল এই রেল অবরোধে সামিল হয়৷
ধনেখালি থানার তরফ থেকে জানানো হয়েছে, এই কৃষকেরা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত রেল অবরোধ করে রাখে৷ এই অবরোধের ফলে রাজধানী এক্সপ্রেস, বানারসী-হাওড়া এক্সপ্রেস, বিভুতি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেনও আটকে পড়ে৷ পশ্চিমবঙ্গ পুলিশ ও রেল পুলিশ ঘটনা স্থলে পৌছিয়ে আন্দোলনকারীদের সরিয়ে রেল পরিষেবা শুরু করে৷
সিঙ্গুরে কৃষিজমি রক্ষা কমিটি তাদের দাবীর অক্ষুণ রাখতে আগামী সোমবার হুগলি জেলাতে একটি পথসভার আয়োজন করে সকাল দশটা হেকে বারোটা পর্যন্ত সড়ক জাম করার সিদ্ধান্ত নিয়েছে৷
|