টাটা তার প্রকল্প সিঙ্গুর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন রকমের ভাবনা চিন্তা করছেন না৷ এমন কি সিঙ্গুরের জমি অধিগ্রহণ পর্বে প্রাথমিক সমস্যার সময়ে পর্যন্ত টাটার প্রকল্প সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোন রকম ভাবনা চিন্তা করেন নি৷ উল্টে তার সিঙ্গুরে প্রকল্প চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ প্রতিঞ্জ৷ আজ মহাকরণে একথা বলেন, স্বারাষ্ট্র সচিব অশোকমোহন চক্রবর্তী৷
টাটার তৃণমূলের দিশাহারা রাজনৈতিক আন্দোলনে বিরক্ত হয়ে সিঙ্গুর ছেড়ে চলে যেতে পারেন বলে রাজ্যের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে৷ অশোকমোহনবাবু সিঙ্গুরের টাটা প্রকল্প থেকে সকল শ্রমিকরা দল বেধে চলে যাচ্ছে বলে সাংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানান৷ তবে স্বীকার করেছেন প্রকল্পে বহিরাগত কিছু লোক সমস্যা তৈরির চেষ্ঠা করছে৷ তবে তা যা প্রকল্পের থেকে কোন বাধা নয় তা পরিস্কার করে দিয়েছেন৷ যে কোন মূল্য যে টাটাদের প্রকল্প রক্ষা করা হবে তাও বুঝিয়ে দিয়েছেন৷
প্রকল্পের সংলগ্ন অঞ্চলে আরও বেশি করে নিরাপত্তা বাড়ানো হবে বলে জানান৷ তিনি জানিয়ে দিয়েছেন প্রকল্পের কাজ ঠিক মতো এগোচ্ছে৷ মঙ্গলবার স্বারাষ্ট সচিব সহ আর বেশ কয়েকজনের এক দল সিঙ্গুরের কারাখানা ও সংলগ্ন অঞ্চল পরিদর্শন করেন৷
মঙ্গলবার কলকাতার এক দৈনিকে, টাটার সিঙ্গুরের প্রকল্প থেকে সরে যেতে পারে বলে খবর প্রকাশিত হয়৷ আর তার পরে শুরু হযে যায় রাজনৈতিক তত্পরতা৷ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট সূত্রে খবর তিনি চাইছেন যে কোন অবস্থায় টাটার প্রকল্প ধরে রাখতে৷ টাটার সিঙ্গুরের প্রকল্পের সঙ্গে একদিকে যেমন ক্ষমতাশীন দলের মুখরক্ষার ব্যাপার, তেমনি ভাবে অন্য দিকে শিল্পায়ানের প্রশ্ন জড়িত৷ আর সেখান থেকে কোন ভাবেই পিছু হটতে চাইছে না রাজ্য সরকার৷ স্বাভাবিক ভাবে এই নিয়ে সরকার খানিকটা শক্ত অবস্থান নিতে চলেছে৷
|