মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর > পথ দূর্ঘটনায় মৃত 12 জন তীর্থযাত্রী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পথ দূর্ঘটনায় মৃত 12 জন তীর্থযাত্রী Search similar articles

হুগলী জেলার চন্ডীতলায় দূর্গাপুর এক্সপ্রেসওয়ে পথে একটি পথ দূর্ঘটনায় মারা গেলেন 12 জন তীর্থযাত্রী৷

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷ প্রশাসন সূত্রে জানা গেছে একটি ট্রাক তীর্থযাত্রী বোঝাই একটি বাসকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান 11 জন৷

পরে হাসপাতালে মারা যান আরও এক জন৷ এই ঘটনায় আহত হয়েছেন 13 জন৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷

মৃতদের মধ্যে একটি আট বছরের ছেলে রয়েছে৷ জানা গেছে তীর্থযাত্রীরা সবাই ঝাড়খন্ডের বাসিন্দা ও তারা দেওঘর থেকে আসছিল৷ তারা শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল৷
অতিরিক্ত
সিঙ্গুরে হবে টাটা,র প্রকল্প-অশোকমোহন
কলকাতায় ব্যাগ নিয়ে উত্তেজনা
কলকাতায় বিস্ফোরণ
কলকাতায় বোমা বিস্ফোরণ
সিঙ্গুরের জমি ফিরে পেতে রেল অবরোধ
মহান নেতা ছিলেনঃ বিমান