টাটার সিঙ্গুরের প্রকল্প ছেড়ে যাওয়ার কোন দরকার নেই৷ শিল্পায়ন আমারও চাই, তবে তা সাধারণ মানুষের স্বার্থ বিঘ্ন না ঘটিয়ে৷ রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের নেত্রীর এই ঘোষনার পর সিঙ্গুরের টাটার প্রকল্পের ভবিষ্যত নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা অনেকটা দূর হয়ে গেল বলে মনে করছে রাজ্যের শিল্প মহল৷
তবে এর পাশাপাশি তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, টাটার এই প্রকল্পের জন্য 1000 হাজার একর জাযগায় কোন দরকার নেই৷ ছোট গাড়ী ন্যানোর জন্য প্রয়োজনীয় 600 একর বাদ দিয়ে বাকি জমি চাষীদের ফিরিয়ে দেওয়া হোক৷ সিঙ্গুরে টাটার প্রকল্পের জন্য 997 একর জমি নিয়েছেন টাটারা৷ সেখানে 600 একর জুড়ে মূল প্লান্ট আর বাকি জমি জুড়ে জুড়ে রয়েছে গাড়ীর যন্ত্রাংশ তৈরির কারখানা৷ তৃণমূল নেত্রীর বক্তব্য সিঙ্গুরের 600 একর জমি নিয়ে কোন সমস্যা নেই, কিন্তু 400 একর জমির মালিক জমি দিতে নারাজ৷ তাদের জীবিকা ও ইচ্ছাকে সন্মান জানিয়ে টাটার উচিত সরে যাওয়া৷
তৃণমুল নেত্রী পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের পর আবার নতুন করে সিঙ্গুর ভিত্তিকে কৃষিজমি বাঁচানোর আন্দোলন জোরদার করে তুলতে চান৷ নেত্রীর ইচ্ছাকে প্রাধাণ্য দিয়ে শুরু হয়ে গেছে কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন৷ কোন কোন জাযগায় এই আন্দোলন হিংস্বাত্বক আকার নিয়েছে৷
মঙ্গলবার কলকাতা থেকে প্রকাশিত এক দৈনিকে টাটারা সিঙ্গুর ছেড়ে কারখানা পুনে সরিয়ে নিতে পারেন বলে দাবি করা হয়েছে৷ এর পরে মহাকরণে এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়৷ সিঙ্গুরের জমি ও সংলগ্ন এলাকায় যান স্বারাষ্ট্র সচিব, আই জি আইন শৃঙ্খলা ও অন্য আধিকারিকরা৷ রাজ্য সরকারের সূত্রের খবর টাটারা কিন্তু এখন পর্যন্ত সিঙ্গুরের জমি ছেড়ে যেতে রাজি নয়৷ এদিকে শিল্পমন্ত্রী নিরুপম সেন বলেন টাটার প্রকল্প ঠিক মত চলছে৷ এ নিয়ে কোন সংশয় নেই৷
|