মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > বাংলাখবর > সিঙ্গুরের প্রকল্প হবে-মুখ্যমন্ত্রী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সিঙ্গুরের প্রকল্প হবে-মুখ্যমন্ত্রী

সিঙ্গুরের টাটার কারখানার 400 একর জমি কোন ভাবেই ফিরিয়ে দেওযা হবে না৷ এমন কি প্রকল্প সঠিক সময়ে শেষ হবে৷ এভাবে সিঙ্গুর নিয়ে নিজের মনোভাব পরিস্কার করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তৃণমূল নেত্রী সিঙ্গুর নিয়ে নতুন করে অশান্তি শুরু করার পরে বিরক্ত হয়ে টাটার রাজ্য সরকারের কাছে জানিয়ে দিয়েছিল তারা সিঙ্গুরের প্রকল্প সরিয়ে নিয়ে যেতে পারেন৷ কলকাতায় এক দৈনিক এখবর প্রকাশ পায়৷

যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টাটাদের এধরনের কোন মনোভাব নেই৷ এমন কি তারা তাদের লক্ষ্যে মতন চলতি বছরের পূজোর আগে বাজারে টাটার নতুন বিস্ময় এক লাখের ছোট গাড়ী নিয়ে আসবেন৷

এদিকে তৃণমূল নেত্রীর বক্তব্য সিঙ্গুরের যে 600 একর জমির চেক কৃষকরা চেক্ল নিয়েছেন তা নিয়ে কোন বির্তক নেই৷ তবে বাকি 400 একরের থেকে টাটার প্রকল্প সরিয়ে নিতে হবে৷ অন্যথায় তারা দীর্ঘ মেয়াদি আন্দোলন শুরু করবেন বলে তৃণমূল নেত্র্রী জানিয়েছেন৷

মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জীর এই মনোভাবকে গুরুত্ব দিতে নারাজ৷ উল্টে তিনি জানিয়ে দিয়েছেন কৃষকদের প্যাকেজ নিয়ে আলোচনা হতে পারে, তবে জমি ফেরত দেওয়া কোন ভাবে সম্ভব নয়৷

আসলে জমি অধিগ্রহন সম্পর্কে নিয়ম অনুযায়ী, টাটার প্রকল্প থেকে সরে গেলেও বা বির্তকিত 400 একর জমি ফিরিয়ে দিতে রাজি হলেও কৃষকরা কোন ভাবে জমি ফেরতে পাবেন না৷ রাজ্য সরকার অন্য কোন শিল্পগোষ্ঠীকে জমি নিলামের মধ্যে দিয়ে হস্তান্তর করে দেবে৷ স্বাভাবিক ভাবে জমি যে কৃষকর হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তা কিন্তু বুঝতে পারছেন অনেকেই৷

আসলে টাটার এই ছোট গাড়ী যেমন রতন টাটার এক স্বপ্ন অন্যদিকে সিঙ্গুরে শিল্প গড়ে তোলা মুখমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ৷ আর সেই লড়াতে মমতা ব্যানার্জীর কাছে হার স্বীকার করতে নারাজ মুখ্যমন্ত্রী৷ দুই রাজনৈতিক দলের নাছোড় মনোভাবে ক্ষতি হচ্ছে রাজ্যের ভাবমূর্তির৷
অতিরিক্ত
টাটার সিঙ্গুরের 400 একর জমি ছাড়ুক:মমতা
পথ দূর্ঘটনায় মৃত 12 জন তীর্থযাত্রী
সিঙ্গুরে হবে টাটা,র প্রকল্প-অশোকমোহন
কলকাতায় ব্যাগ নিয়ে উত্তেজনা
কলকাতায় বিস্ফোরণ
কলকাতায় বোমা বিস্ফোরণ