বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর দেবতাসম৷ পঁচিশে বৈশাখে এই মহামানব জন্ম গ্রহণ করেছিলেন৷ আর বাইশে শ্র্রাবণ এই মহামানব পরলোক গমন করেন৷ তাঁর দীর্ঘ সাহিত্যিক জীবনে এমন কোন ক্ষেত্র নেই যেখানে তিনি নিজের ছাপ রাখেননি৷ বাঙালীর মননে তাঁর দান চির স্মরণীয় থাকবে৷ আর পঁচিশে বৈশাখের মতন বাইশের শ্রাবণ দিনটিও বাঙালীর জীবনে এক অমোঘ দিন৷ বৃহস্পতিবারই সেই দিন, যেদিন তিনি আমাদের ছেড়ে চলে যান৷
এই দিনটিতে রবীন্দ্রনাথ সকলকে ছেড়ে চলে যান৷ কিন্তু রেখে যান, তাঁর অমর সাহিত্য৷ যে সুধা পান করে বিশ্বচরাচরে বাঙালী পরিচিতি পেয়েছে৷ আর তাই এই মহাপুরুষকে লহ প্রণাম৷ কবিগুরুর বিশ্ব-শান্তির বাণী ধ্বণিত হোক সারা ভুবন জুড়ে৷
|