তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে এসএমএস ও ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে৷
গতকাল দলের পক্ষ থেকে এখবর জানানো হল৷ রাজ্যের বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জী সাংবাদিকদের জানান দলনেত্রী মমতা ব্যানার্জীর মোবাইলে রাত আটটা নাগাদ এসএমএস ও উত্তরপাড়ার একটি পিসিও বুথ থেকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে৷
এসএমএস'এর বক্তব্য পার্থ চ্যাটার্জী সাংবাদিকদের কাছে পড়ে শোনান৷ তাতে লেখা ছিল যদি টাটাগোষ্ঠী সিঙ্গুর থেকে চলে যায় তাহলে এই গ্রহ থেকেই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব মুছে ফেলা হবে৷
সেই ব্যক্তির পরিচয় জানা গেছে৷ অবশ্য তিনি এই ব্যাপারে সাংবাদিকদের জানাতে চান নি৷ শুধু এটুকুই বলেছেন এই ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে৷ অবশ্য দলনেত্রী মমতা ব্যানার্জী এই ব্যাপারে মুখ খুলতে রাজী হন নি৷
|