বৃহস্পতিবার সকালে শতাব্দী প্রচীন রাইটার্স বিল্ডিং-এর এক অংশে আগুন লেগে যায়৷ তবে দমকলের প্রায় 12-টি ইঞ্জিনের সাহায্য আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে৷ সকাল 6.45 মিনিট নাগাদ আচমকা আগুন লেগে যায় পুর্নাবাসন ও মিউনিসিপাল অ্যাফের্য়াস দপ্তরে৷ আগুনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুরে গেছে বলে জানা গেছে৷ তবে কোন ধরণের প্রাণহানির খবর পাওয়া যায় নি৷
দমকলের পক্ষ থেকে বলা হয়েছে রাইটার্সের ই-বল্কের এক অংশে আগুন লাগে৷ তার পরে দ্রুত আগুন অন্য অংশ ছড়িয়ে পড়ে৷ দমকল যথা সময়ে ব্যাবস্থা না নিলে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারত বলে জানা গেছে৷ এখন পর্যন্ত আগুন লাগার যথাযথ কারণ জানা যায় নি৷ তবে ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে ফরেনসিক বিশেষঞ্জের এক দল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে৷ এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
দমকল আগুন নিয়ন্ত্রনে আনার জন্য প্রাথমিক ভাবে সংলগ্ন অঞ্চলের রাস্তা বন্ধ করে দিল সড়ক ব্যাবস্থায় তার প্রভাব পড়ে৷ এমন কি সকালের দিকে হওড়া ষ্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় যাত্রীদের বেশ অসুবিধায় পড়তে হয়েছে৷ বেশ কিছু যাত্রী ট্রেন মিস করেছেন বলে জানা গেছে৷
ঘটনার পর রাইটার্স বিল্ডিং-এর সিকিউরিটি জোরদার করা হয়েছে৷ তবে বিল্ডিং-এর অন্য অংশ কাজ কর্ম স্বাভাবিক চলছে বলে জানা গেছে৷ পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে শট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে৷ রাইটার্সের এক অংশের ইলেকট্রিকের লাইন অত্যন্ত পুরনো বলে জানা গেছে৷ এর পাশাপাশি প্রশ্ন উঠেছে রাইটার্সের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থা নিয়ে৷
|