মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > আস্থা অথবা অন্ধবিশ্বাস > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শরীরে লোহার গরম রড দিয়ে চিকিত্সা
শ্রুতি অগ্রবাল
ShrutiWD
আস্থা ও অন্ধবিশ্বাসের পর্বে আপনাদের সমাজের এমন অনেক কাহিনীর সঙ্গে আমরা পরিচিত করেছি যেখানে অন্ধ বিশ্বাসের ফলে চিকিত্সা করিয়ে মানুষ ঠকেছে৷ যখন মানুষ রোগের জ্বালায় অস্থির হয়ে যায়৷

ডাক্তারি চিকিত্সায় কোন কাজ হয় না৷ তখনই মানুষ অসহায় হয়ে এই ধরনের বাবাদের কাছে যায়, চিকিত্সার জন্য৷ পাঠকদের কাছে আমাদের বিশেষ অনুরোধ তাঁরা যেন এই ধরনের বাবাদের থেকে দূরে থাকেন৷


ফটোগ্যালারী দেখার জন্য এখানে ক্লিক করুন

আমাদের উদ্দেশ্য সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের নামে যারা সাধারন মানুষকে প্রতিনিয়্ত ঠকান, সেই ধরনের বাবাদের সম্পর্কে আপনাদের সচেতন করা এবং তাদের হাত থেকে আপনাদের বাঁচানো৷ আমাদের এই পর্বে আমরা মধ্যপ্রদেশের দেহাত গ্রামের এক বাবার কথা বলব
ShrutiWD


তিনি মানুষের চিকিত্সা করেন৷ তাঁর চিকিত্সার বেদনাত্মক পদ্ধতিকে বলা হয় চাচবা৷ যেখানে রোগীর শরীরে লোহার গরম রড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়৷

মধ্যপ্রদেশের বিদিশা, খন্ডবা, বৈতুল, ধার, গোয়ালিয়র, ভিন্ড-মুরেনা প্রভৃতি শহরের গ্রামাঞ্চলগুলিতে এই ধরনের চিকিত্সা পদ্ধতি প্রচলিত আছে৷ এই পদ্ধতিতে যারা চিকিত্সা করেন গ্রামবাসীরা তাদের বাবা বলে ডাকেন৷

ShrutiWD
এই চিকিত্সায় প্রথমে রোগীর শরীরে ব্যাথা ও ক্ষতের স্থানে বিভূতি দিয়ে চিহ্নিত করা হয়৷ তারপর ঐ চিহ্নিত স্থানে গরম লোহার রড রেখে ঐ স্থানটিকে পুড়িয়ে দেওয়া হয়৷

বাবা জোর দিয়ে বলেন এই রকম করার ফলে রোগীর সব রোগ দূর হয়ে যায়৷ এই তথ্যটি জানার পর আমরা মোখা পিপল্লিয়া গ্রামের এইরকমই চাচবা বাবা অম্বারামজীর সঙ্গে গিয়ে সাক্ষাত করেছি৷

অম্বারামজী আমাদের বলেছেন তিনি গত 20 বছর ধরে এই কাজ করছেন৷ এর আগে অম্বারামজীর বাবা এই কাজ করতেন৷ অম্বারামজী দৃঢতার সঙ্গে বলেছেন যে, তিনি চাচবা পদ্ধতিতে পেট ব্যাথা, গ্যাস, টি.বি, সাইটিকা, ভবাসীর, মস্সা প্রভৃতি রোগকে সারিয়ে দিতে পারেন
ShrutiWD


অম্বারামজী বলেন চাচবা লাগানোর ফলে রোগীর শরীরের রোগ পুড়ে যায়৷ অম্বারামের এই কথায় বশীভূত হয়ে গ্রামের মানুষরা তাঁকে ডাক্তার সাহেব বলে ডাকেন৷ এই রকম অনেক মানুষ আছেন যারা অম্বারামজীর কাছ থেকে অনেকবার চাচবা লাগিয়েছেন৷
ভিডিও দেখুন
1 | 2  >>  
অতিরিক্ত
কুকুর কামড়ালে নোংরা নালায় স্নান
স্পর্শ দিয়ে রোগ সারায়
ফরশীবালে বাবা
শ্মশান সাধনা
সীতা বাই মুখ দিয়ে পাথর বের করতে পারে?  
সে ফোন দিয়ে সাপের বিষকে নামাতে পারে?