মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > আস্থা অথবা অন্ধবিশ্বাস > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মহারাষ্ট্রের গ্রামে ভুতের মেলা
ShrutiWD
ভারতে প্রচুর গ্রাম আছে৷ এই সব গ্রামগুলোতে প্রচুর মেলা হয়৷ এই মেলার সময় গ্রামবাসীরা খুব আনন্দে দিন কাটায়৷ আস্থা এবং অন্ধবিশ্বাসের এই পর্বে আমরা আপনাদের এমন একটি মেলার দৃশ্য দেখাব যেখানে মানুষের সঙ্গে সঙ্গে ভুতেদেরও আভাস পাওয়া যায়৷ ভয় পাবেন না৷ আমরা আপনাদের মহারাষ্ট্রের জলগাও এর চরবড গ্রামের ভুতেদের মেলা দেখাব৷ এই গ্রামে প্রত্যেক বছর দত্ত জয়ন্তীর দিন ভুতেদের মেলা বসে৷

এই কথা শোনার পর আমরা চরবড গ্রামে এই মেলা দেখতে যাই৷মেলায় যাবার সময় আমরা রাস্তায় দেখতে পাই অসংখ্য মানুষ মেলার দিকে যাচ্ছে৷ এদের মধ্যে দু তিনজনকে আমাদের পাগল বলে মনে হল৷ যখন আমরা এই সব লোকদের সঙ্গে কথা বলতে চাই তখন এদের সঙ্গীরা আমাদের বলল এদের সবাইকে ভুতে ধরেছে৷ ভুতের কবল থেকে রেহাই পাবার জন্যই এদের এই মেলাতে নিয়ে যাওয়া হচ্ছে৷এই মেলার এক যাত্রী আমাদের বলল দত্ত মহারাজ আমাদের উপর অসীম কৃপা করেছেন৷ তিনি আরও বলেন যে যাদের উপর প্রেতাত্মা ভর করে তাঁরা নিজে থেকেই এই দেবভূমিতে চলে আসে৷ এইসব যাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মেলায় পৌঁছালাম৷
ShrutiWD


অন্য যে কোন মেলার মতই এই মেলাতে নাগরদোলনা, খাবারের দোকান দেখলাম৷ এই মেলাতে এমনও লোক দেখলাম যারা আপন মনে নাচছে৷ আবার এমন মানুষও দেখলাম যারা নিজেরা নিজেদের শরীরে আঘাত করছে৷ হিস্টিরিয়া রোগীদের মত অনেক রোগী এমন দেখলাম যারা খুব চিত্কার করছিল৷ আবার কিছু মানুষ এমন ছিল যারা নিজেদের মধ্যে আপন মনে কথা বলছিল৷কিছুক্ষন পর দেখলাম কিছু মানুষ মন্দিরের চৌকাঠে গিয়ে প্রণাম করছে৷

ShrutiWD
মন্দিরের চৌকাঠে প্রণাম করার পর এই সব মানুষদের অদ্ভুত আচরণ বন্ধ হয়ে গেল্৷ এদের সঙ্গে এদের যে সব সঙ্গীরা ছিল তারা বলল ওদের প্রেতাত্মা ভর করেছিল সেই প্রেতাত্মার ছায়া থেকে ওরা মুক্ত হয়ে গেছে৷ আমরা সারাদিন এই মেলাতে ঘুরলাম৷ এই মেলার যে দৃশ্যটা বিশেষ করে উল্লেখের দাবি রাখে তা হল ভুতে আক্রান্ত যে সব মানুষ এই মেলাতে এসেছিল এদের মধ্যে মহিলার সংখ্যা ছিল বেশী৷ এই সব মহিলাদের দেখে মনে হল এরা সকলেই মানসিক রোগে আক্রান্ত৷ মানসিক চিকিত্সা করলে এরা সকলেই সুস্থ হয়ে যাবে৷

কিন্তু মেলাতে আসা প্রত্যেক যাত্র্রীই দৃঢতার সঙ্গে বলছিলেন এদের সকলকেই ভুতে ধরেছে৷ যদি আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে ভুতেও আপনাদের বিশ্বাস করতে হবে৷ আপনারা কি ভুতে বিশ্বাস করেন? না আপনারা মনে করেন ভুত বলে কিছু নেই৷ আমাদের অবশ্যই জানাবেন৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
ম্যাসোনিক লজ ভুতের বাড়ি
কালরাত্রির মন্দির  
মানব জীবনে গ্রহের প্রভাব  
এক কিংবদন্তী শহর উজ্জয়ন  
ত্রিশূল দিয়ে করেন অপারেশন  
ভগবান চাকু দিয়ে অপারেশন করেন