মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > আস্থা অথবা অন্ধবিশ্বাস > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জালিকট্টু অমানবিক খেলা
WDWD
আস্থা ও অন্ধবিশ্বাসের এই বারের পর্বে আমরা আপনাদের তামিলনাডুর জনপ্রিয় খেলা জালিকট্টুকে আপনাদের সামনে তুলে ধরবো৷ তামিলদের মধ্যে পোঙ্গল উত্সবটি যখন পালন করা হয় তখনই এই জালিকট্টু খেলাটির আয়োজন করা হয়৷ ষাড়দের নিয়ে জালিকট্টু এই খেলাটি সম্পন্ন হয়৷ এটি হল এখানকার পারম্পরিক খেলা৷

ষাড়দের নিয়ে এই খেলাতে লড়াই চালানো হয়, তবে পশুদের সঙ্গে দূর্ব্যবহার করার জন্য এই খেলাটি নিয়ে মাঝখানে খুবই বিতর্কের সৃষ্টি হয়েছিল৷ এরপর পশু কল্যান বিভাগ এই পারম্পরিক খেলার বিরুদ্ধে সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছিল৷ পশু কল্যান বিভাগ সুপ্রীম কোর্টের কাছে এই অমানবিক খেলাকে বন্ধ করার আবেদন জানিয়েছিল৷

তামিলনাডুর মাদুরাই জেলার আলঙ্গনল্লুর তথা পলমেনু নামক স্থানে এই ভয়াবহ খেলাটি হয়৷ এটি হল তামিলনাডুর একটি প্রাচীন খেলা৷ তামিলানাডুতে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয়৷ তামিল সাহিত্য অনুসারে তামিল মহিলারা সেই পুরুষদেরই বিয়ে করেন যারা ষাড়কে কাবু করতে পারে৷ ষাড়কে নিজের বশে আনার এই ভয়াবহ খেলাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে৷ প্রাচীন ইতিহাসও এই খেলার সাক্ষ্য বহন করছে৷ হরপ্পা মহেনজোদ্দাড়োতে যে সব ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাতে এই খেলার চিহ্নও পাওয়া গেছে৷

গত 400 বছর ধরে এই খেলা চলছে এবং আজও তা বন্ধ হয় নি৷ শুধু পার্থক্য এখানে আগে ষাড়দের কোন প্রশিক্ষন দেওয়া হত না৷ কিন্তু বর্তমানে যে সব ষাড়দের নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় তাদের আগে থেকে প্রশিক্ষন দেওয়া হয়৷ ষাড়দের সিংগুলোকে ধারালো করা হয়৷ তবে খেলার সময় কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়৷
WDWD


এখানকার মানুষরা বিশ্বাস করেন যারা সাহসী তারাই একমাত্র এই ষাড়দের নিজের বশে আনতে পারবেন৷ কিন্তু পশু কল্যান বিভাগ এই পারম্পরিক খেলাকে অমানবিক আখ্যা দিয়ে এটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে৷ তবে সুপ্রীম কোর্টের তরফ থেকেও এই খেলাকে বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু পরবর্তীকালে তামিলনাডু সরকার এই খেলাকে কড়া সুরক্ষার সঙ্গে সম্পন্ন করবে বলে সুপ্রীম কোর্টের কাছে আবেদন করেছিল৷ তামিলনাডু সরকারের এই আবেদনে সুপ্রীম কোর্টের তরফ থেকে এই খেলাকে সুরক্ষার সঙ্গে সম্পন্ন করার আদেশ দেওয়া হয়েছিল৷

এরপর কড়া সুরক্ষার সঙ্গে 16 এবং 17 ই জানুয়ারী পলমেনু এবং আলঙ্গন্নুরে এই খেলাটি সম্পন্ন হয়েছে৷ এই সময় এখানে হাজারেরও বেশী বিদেশী পর্যটক উপস্থিত হয়েছিল৷ এখন আপনারাই বলুন এই খেলাটির মাধ্যমে পৌরুষ ও বীরত্বের পরিচয় পাওয়া যায়, না এটা বর্বরতারই নামান্তর? এই ভয়াবহ খেলাটিকে দেখার জন্য আমাদের বিশেষ ভিডিও দেখুন৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
আয়াপ্পা ভিলাক  
ভগবান ভোলেনাথের জেল
মহারাষ্ট্রের গ্রামে ভুতের মেলা
ম্যাসোনিক লজ ভুতের বাড়ি
কালরাত্রির মন্দির  
মানব জীবনে গ্রহের প্রভাব