মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > আস্থা অথবা অন্ধবিশ্বাস > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বালাপীরের দরগা


WDWD
আস্থা ও অন্ধবিশ্বাসের এই বারের পর্বে আমরা বালাপীর দরগার দর্শন করাব্৷ এটি কোন সাধারণ দরগা নয়৷ এই দরগার একটা বিশেষ মাহাত্ব্য রয়েছে৷ এখানকার মানুষরা বিশ্বাস করেন বালাপীর হলেন সময়ের অধীশ্বর৷ বাবার দরবারে কোন মানত করলে তা সঠিক সময়ে পূর্ণ হয়৷


বাবার ভক্তরা তাদের মনোকামনা পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার দরগায় ঘড়ি চড়ান৷ এই কাহিনী জানার পরই আমরা আমেদাবাদ মুম্বই আট নম্বর হাইওয়ে স্থিত নন্দেসরী গ্রামের নিকটে অবস্থিত বালাপীরের এই দরগাতে যাই৷


বালাপীরের এই দরগাতে যাওয়ার পর আমরা সেখানে ভক্তদের ঘড়ি চড়াতে দেখি৷ ভক্তদের জিজ্ঞাসা করার পর জানতে পারি তাদের সকলেরই মানত পূর্ণ হয়ে গেছে৷ তাই তারা ঘড়ি চড়াতে এসেছেন৷ বাবা সঠিক সময়ে ভক্তদের মনোকামনা পূরন করেন বলে বাবার দরবারে ঘড়ি চড়ানো হয়৷ এই ভক্তদের মধ্যে মুহম্মদ ভাই আমাদের জানান তিনি বাবার দরগাতে মানত করেছিলেন৷ তাঁর মনোকামনা পূর্ণ হয়ে গেছে৷ তাই তিনি বাবার দরবারে ঘড়ি চড়াতে এসেছেন৷
WDWD



এখানকার আর একটি বিশেষত্ব হল এই দরগাটির দেখাশোনা করেন এক সিন্ধু পরিবার৷ এই পরিবারের লোকেরাও বলেন বাবা সঠিক সময়ে ভক্তদের মনোকামনা পূর্ণ করেন৷ এছাড়া এই দরগাহটি হাইওয়ের উপর অবস্থিত৷ তাই বেশীরভাগ সময়ে ট্রাক ড্রাইভাররা তাদের ঠিকানায় সুস্থভাবে ফিরে যাওয়ার জন্য মানত করেন৷


বাবার দরবারে এত ঘড়ি চড়ানো হয় পরে সেই ঘড়িগুলো কোথায় যায়? এই প্রশ্নের উত্তরে লতাবাঈ আমাদের জানান অনেক ঘড়ি এখানে জমা হয়৷ আমরা এই ঘড়িগুলোকে কোন স্কুল বা কোন বিয়ের অনুষ্ঠানে বিতরন করি৷ বাচ্চা শিশুরা এবং নবদম্পতিরা ঐ ঘড়ি লাভের মধ্যে দিয়ে ঘড়িবালে বাবার আশীর্বাদ লাভ করেন৷ এই সব আলোচনার পর আমরা কিছুক্ষন দরগাতে অতিবাহিত করি৷ আমাদের সামনে 20 জনের বেশী মানুষ বাবার দরবারে ঘড়ি চড়ান৷
WDWD


এখানে যে সব ভক্তরা বাবার কাছে মানদ করতে এসেছেন তারা সকলেরই গভীর বিশ্বাস আছে বাবা তাদের মানত পূরন করে দেবেন৷ মানত পূর্ণ হয়ে যাওয়ার পর তারা অন্য ভক্তদের মত ঘড়িবালী বাবার কাছে এসে ঘড়ি চড়াবেন৷ আপনারা এই সম্বন্ধে কি ভাবছেন? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন৷

ভিডিও দেখুন
অতিরিক্ত
গুরুশরন মহারাজের চিকিত্সা  
সত্য সাই বাবার চমত্কার  
শিবা বাবার মেলা  
ইন্ডিয়ান রোবিন হুড  
মনসারামের অদ্ভুত চিকিত্সা  
করেড়ী বালী মা