বাস্তবিক শুনা যাইতেছে যে, তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার, যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমন কি, তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্যাকে রাখিয়াছে৷ আর তোমরা গর্ব করিতেছ৷ বরং বিলাপ কর নাই কেন, যেন এমন কর্ম যে ব্যক্তি করিয়াছে...
তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে, একজনের বিরুদ্ধে কোনও কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে লইয়া যায়? অথবা তোমরা কি জান না যে, পবিত্রগণ জগতের বিচার করিবেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়...