তিনি বিস্তর লোক দেখিয়া পর্ব্বতে উঠিলেন ; আর তিনি বসিলে পর তাঁহার শিষ্যেরা তাঁহার নিকটে আসিলেন৷
স্বর্গ-রাজ্যের প্রজা নির্ণয় --------------- তখন তিনি মুখ খুলিয়া তাঁহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন--
ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই৷
ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে৷
ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে৷
ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে৷
ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে৷
ধন্য যাহারা নির্ম্মলান্ত:করণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে৷
ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে৷
ধন্য যাহারা ধার্ম্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই৷
ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্ব্বপ্রকার মন্দ কথা বলে৷ আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদেরপুরস্কার প্রচুর ; কারণ তোমাদের পূর্ব্বে যে ভাববাদিগণ ছিলেন, তাঁহাদিগকে তাহারা সেই মত তাড়না করিত৷
তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনও কার্য্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়৷ তোমরা জগতের দ্বীপ্তি ; পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না৷ আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নীচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়৷ তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে সত্ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে৷
চলবে...
|