|
দ্বিতীয় : প্রভু যীশুর প্রকাশ্য কার্যের আরম্ভ...
|
|
|
|
|
|
বৃহস্পতিবার, 3 এপ্রিল 2008( 08:39 IST )
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
স্বর্গ-রাজ্যের ব্যবস্থার উত্কর্ষ -------------------
মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদিগ্রন্থ লোপ করিতে আসিয়াছি ; আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি৷ কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইব এ না, সমস্তই সফল হইবে৷ অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনও একটি আজ্ঞা লঙ্ঘন করে, ও লোকদিগকে সেই রূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে ; কিন্তু যে কেহ সে সকল পালন অ করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গ-রাজ্যে মহান বলা যাইবে৷ কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরীশীদের অপেক্ষা তোমাদের ধার্ম্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনও মতে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে না৷
তোমরা শুনিয়াছ, পূর্ব্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, "তুমি নরহত্যা করিও না,"* আর 'যে নরহত্যা করে, সে বিচারের দায়ে পড়িবে'৷ কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রা তার প্রতি ক্রোধ করে, সে বিচারের দায়ে পড়িবে ; আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, 'রে নির্ব্বোধ,' সে মহাসভার দায়ে পড়িবে৷ আর যে কেহ বলে, 'রে মূঢ়,' সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে৷ অতএব তুমি যখন যজ্ঞ বেদির নিকটে আপন নৈবেদ্য উত্সর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে, তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনও কথা আছে, তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমার নৈবেদ্য রাখ, আর চলিয়া যাও, প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উত্সর্গ করিও৷ তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে, ও বিচারকর্তা তো মাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও৷ আমি তোমাকে সত্য কহিতেছি, যাবত্ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবত্ তুমি কোন মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না৷
তোমরা শিনিয়াছ, উক্ত হইয়াছিল, "তুমি ব্যাভিচার করিও না"৷ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনও স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যাভিচার করিল৷ আর তোমার দক্ষিণ চক্ষু যদি তো মার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দেও ; কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল৷ আর উক্ত হইয়াছিল, "যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ত্যাগপত্র দিউক"*৷ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ ব্যাভিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ব্যাভিচারিণী করে ; এবং যে ব্যক্তি সেই পরিত্যাক্তা স্ত্রীকে বিবাহ করে, সে ব্যাভিচার করে৷
আবার তোমার শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, 'তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশে তোমার দিব্য সকল পালন করিও৷' কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোনও দিব্যই করিও না ; স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন ; এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাঁহার পাদপীঠ ; আর যেরুশালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী৷ আর তোমার মাথার চুলের দিব্য করিও না, কারন একগোছা চুল সাদা বা কালো করিবার সাধ্য তোমার নাই৷ কিন্তু তোমাদের কথা হাঁ, হাঁ না, না, হউক ; ইহার অতিরিক্ত যাহা, তাহা মন্দ হইতে * জন্মে৷
তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, "চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত"৷ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না ; বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও৷ আর যে তোমার সহিত বিচার-স্থানে বিবাদ করিয়া তোমার আঙরাখা লইতে চায়, তাহাকে চোগাও দেও৷ আর যে কেহ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপীড়ি করে, তাহার সঙ্গে দুই ক্রোশ যাও৷ যে তোমার কাছে যাচঞা করে, তাহাকে দেও ; এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না৷
তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, "তোমার প্রতিবাসীকে প্রেম করিবে," এবং 'তোমার শত্রুকে দ্বেষ করিবে'৷ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও ; যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভাল মন্দ লোকদের উপরে আপনার সূর্য্য উদিত করেন, এবং ধার্ম্মিক অধার্ম্মিকগনের উপরে জল বর্ষান৷ কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মত করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কর্ম্ম কর? পরজাতীয়েরাও কি সেইরূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও৷
চলবে...
|
|
|
|
|