স্বর্গে ধনসঞ্চয় করিবার কথা -------------------
তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না ; এখানে ত কীটে ও মর্চ্চ্যায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে৷ কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর ; সেখানে কীটে ও মর্চ্চ্যায় ক্ষয় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না৷ কারণ যেখানে তোমার ধন, সেইখানে তোমার মনও থাকিবে৷
চক্ষুই শরীরের প্রদীপ ; অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে৷ কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয়, তবে তোমার সমস্ত শরীর অন্ধমারময় হইবে৷ অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়!
কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না ; কেননা সে হয়তো এক জনকে দ্বেষ করিবে, আর এক জনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে, আর এক জনকে তুচ্ছ করিবে ; তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিত্বে পার না৷ চলবে...
|