যে স্থানে অধিক মাত্রায় পশু বিচরন করে সেই স্থানটিকে ব্রজ বলা হয়৷ মথুরা আর বৃন্দাবন থেকে চুরাশি ক্রোশ দূরত্ব পর্যন্ত অঞ্চল জুড়ে এই ব্রজভূমি বিস্তৃত৷কিন্তু পুরানে এই দূরত্বকে আশি ক্রোশ বলা হয়েছে৷
মথুরা মন্ডলীতে আশি ক্রোশের মধ্যে অনেক কুন্ড আছে৷ এই কুন্ডগুলিতে স্নান করে মানুষ পাপ মুক্ত হতে পারে৷ ব্রজভূমিতে 12টা মহাবন ও 24টা উপবন আছে৷ ব্রজের মহাবনগুলি হল মধুবন, কুমুদবন, কামবন, বৃন্দাবন, ভাণ্ডারীবন, লোহবন, তানবন, বহুলাবন, খদিখন, ভদ্রবন, বেলবন ও মহাবন৷
ব্রজের উপবনগুলি হল গোকুল, বরসানা, সংকেত্, অন্ডীগ, মাট, খেলবন, গন্ধর্ববন, বিলছু, আদিবদী, অজনীখ, কোকিলাবন, কোটবন, গোবর্ধন, নন্দগ্রাম, পরমভদ্র, শেষশায়ী, অঞ্চগাম, শ্রীকুণ্ঠ, পারসোলী, বচ্ছবন, করহলা, পিয়াসো, দধিবন, রাবল৷ ব্রজভূমিতে প্রথমে সাতটি নদী ছিল৷
কিন্তু এখন য্মুনা, কৃষ্ণগঙ্গা, মানসীগঙ্গা আর চরণাগঙ্গা এই চারটি নদীর অস্তিত্বই বর্তমান আছে৷ ব্রজভূমিতে পাঁচটি সরোবর আছে৷ এই পাঁচটি সরোবর হল মানসরোবর, হংসসরোবর, পানসরোবর, চন্দ্রসরোবর, প্রেমসরোবর৷ এছাড়া ব্রজ ভূমিতে পাঁচটি পর্বত আছে৷
এই পর্বত গুলি হল গোবর্দ্ধন, বরসান, নদীশ্বর, চরণপাহাড়ী আর চরণহাড়ী৷ বর্ষা ঋতু থেকে ব্রজ যাত্রা শুরু হয়৷ চৌবো সম্প্রদায়ের লোকেরা এই যাত্রায় অংশ নেয়৷ এগারো থেকে পনেরো দিন পর্যন্ত এই যাত্রা চলে৷ এরপর শুরু হয় সন্ন্যাসীদের যাত্রা৷ দুই মাস পর্যন্ত এই যাত্রা চলে৷
|