মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > হিন্দু > তীর্থক্ষেত্র
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
গোবর্দ্ধন
জয়দীপ নাথ
রাধাকুন্ড থেকে তিন মাইল দূরে গোবর্দ্ধন পর্বত অবস্থিত৷ প্রথমে এই গিরি পর্বত সাত ক্রোশ পর্যন্ত বিস্তৃত ছিল৷ কিন্তু এখন এর বিস্তৃতি আরও বেড়ে গেছে৷ এখানে কুসুম সরোবর আছে৷ যার সৌন্দর্য অপরুপ৷ এছাড়া এখানে একচক্রেশ্বর মহাদেবের মন্দির আছে৷

এই পর্বতের উপর একটি গ্রাম আছে৷ গ্রামটির নাম গোবর্দ্ধন গ্রাম৷ এই গ্রামে মনসাদেবীর মন্দির আছে৷ মানসীগঙ্গা থেকে গোবর্দ্ধন পর্বতের উতপত্তি হয়েছে৷ আষাঢ মাসের পূর্ণিমা আর কার্তিক মাসের আমাবস্যার সময় এখানে মেলা বসে৷ গোবর্দ্ধন গ্রামে এক শিলাতে গরু, ঐরাবত, এমনকি ভগবানের ও চরণচিহ্ন রয়েছে৷

দীপাবলীর দিন মানসীগঙ্গাতে কয়েক মন ঘি দিয়ে প্রচুর প্রদীপ জালানো হয়৷ এই প্রদীপগুলি দেখতে খুব সুন্দর লাগে৷ এই স্থানটির মাহাত্ব্য অনেক৷ প্রতি বছর বহু দূর থেকে মানুষ এখানে পূজো দিতে আসে৷ মনকামনা নিয়ে ভগবানের উদ্দ্যেশ্যে দন্ডি কাটে৷

এখানে গোরোচন, ধর্মরোচন, পাপমোচন, আর ঋণমোচন এই চারটি কুন্ড আছে৷ মথুরা থেকে দীঘের দিকে যে রাস্তাটা যায় সেই স্থানটিকে বলে দানঘাটী৷ এখানে ভগবান দান করতেন বলে এই স্থানটির নাম হয়েছে দানঘাটী৷ এখানে দানরাজ্ জীর মন্দির আছে৷

এই গোর্বদ্ধন পর্বতের কাছে কুড়ি ক্রোশের মধ্যে বৃন্দাবন অবস্থিত ছিল৷ এর পাশ দিয়েই য্মুনা নদী বইত৷ যেখান দিয়ে যমুনা নদী প্রবাহিত হত সেই স্থানটি জমোনোতাগাও নামে পরিচিত৷ কালের পরিবর্তনে আমরা তিনটি বৃন্দাবনের হদিস পেয়েছি৷ গিরিরাজ থেকে এগিয়ে গেলে কয়েকটি স্থান আছে যেগুলিকে পবিত্র তীর্থ বলে মনে করা হয়৷

এগুলির মধ্যে উল্লেখ যোগ্য হল কিলোকুন্ড, মাধুরীকুন্ড, সরবন, চন্দ্রোসরোবর, গোবিন্দকুন্ড আর উদ্ধবকুন্ড৷ গিরিরাজের পিছনের অংশে জতীপুরা গ্রাম আছে৷ এখানে বল্লভাচার্য বংশী গোসাই এর মন্দির আছে৷ জতীপুরার সামনে আর একটি গ্রাম আছে৷ এই গ্রামটির নাম আন্যোর গ্রাম৷

এই গ্রামটির একটি ইতিহাস আছে৷ ভগবান যখন গোবর্দ্ধনের পূজো করে অন্নকুট ভোগ দিয়েছিলেন গিরিরাজ তখন স্বয়ং বিশাল পর্বতের রুপ ধারন করে চারপাশে ভোগ দিতে শুরু করেন৷ ভোগ দেওয়ার সময় তিনি বলতে থাকেন আনো আরও, আনো আরও৷ এইজন্য এই গ্রামটির নাম হয় আন্যোর৷

অন্যোর থেকে আগে নীগাও বলে একটি জায়গা আছে৷ এখানে শ্রী নিম্বকাচার্য জন্মগ্রহন করেছিলেন৷ এছাড়া এখানে গাংঠোলীগাও বলে একটি গ্রাম আছে৷ পুরানে বর্নিত আছে যে এখানে ভগবান ব্রক্ষা রাধা ও কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন৷
অতিরিক্ত
তীর্থস্থান মথুরা
ব্রজভূমি
মধুবন
বৃন্দাবন ধাম
কাশী বিশ্বনাথ মন্দির, বেণারস
যমুনেত্রী