এই বিশ্বের সুখ ও শান্তিকে বজায় রাখার জন্যে মহাবীর স্বামী তার কয়েকটি গুরূত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছেন৷ তার এই উপদেশগুলি সারা বিশ্বের পরিবেশ ও প্রানীদের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক৷ তবে এই উপদেশগুলি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের৷
তার এই উপদেশগুলি ভালো করে মানতে পাড়লে তার ফল অত্যন্ত কার্যকরী হয়ে থাকে৷ মানবজাতির জীবনের প্রত্যেকটি গুন ও দোষের উপরে বিবেচনা করে এই উপদেশগুলিকে দেওয়া হয়েছে৷ এই বিষয়গুলি হল-সত্য, অহিংসা, ক্ষমা, আত্মা, ব্রম্ভচর্য, কর্ম, কর্ম ফল, লোভ, সম্মান, রাগ, আমোদ, সংযম, তপস্যা, ধর্ম, ব্রাম্ভন ও ভিক্ষুক, চুরির প্রভাব, অপরিগৃহ৷
এই সব বিষয়গুলির উপর গুরূত্ব আরোপ করলে ও তাকে নিজের জীবনে ভালো ভাবে প্রয়োগ করতে পাড়লে তবেই সবার উন্নতি সম্ভব হবে৷
|