মুখ্য পৃষ্ঠা   ধর্ম  জৈন  জৈনধর্ম সম্পর্কে
 
ব্রক্ষ্মচর্য

মহাবীরজীর উপদেশের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল ব্রম্ভচর্য৷ এই বিষয়টিতে কয়েকটি গুরূত্বপূর্ণ দিক৷

1.

বংচের উত্তমতব নিয়ম নাণ দংসণ চরিত্ত সম্মত বিণয়মূলং৷

ব্রম্ভচর্যকে অত্যন্ত নিষ্ঠার সাথে মেনে চলার দরকার৷ এর মধ্যে বিশেষত তপস্যা, নিয়ম, দর্শন, জ্ঞান, চরিত্র এবং বিনয়কে কঠোর ভাবে মেনে চলা একান্ত প্রয়োজন৷

2.

তবেসু বা উত্তম বংভচেরং৷
মহাবীরজীর মতে যত রকম তপস্যা আছে তার মধ্যে ব্রম্ভচর্যে তপস্যা হল সবথেকে বড় ধরনের তপস্যা৷ যেটিক মেনে চলা অত্যন্ত কঠিন কাজ৷

3.

ইত্থিও জে ন সেবন্তি আইমোক্খা হু নে জণা৷
পুরুষদের নারীদের সংস্পর্শ থেকে যতটা সম্ভব দূরে থাকার দরকার আছে৷ যে সকল পুরুষ নারীদেরকে এড়িয়ে চলতে পাড়ে তাদের সিদ্ধি লাভের পক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন হবে৷

তবে ব্রম্ভচর্য পালনের জন্যে বেশ কয়েকটি নিয়ম পালন করা একান্ত দরকার৷ এই দশা পালনের জন্যে তাদের আলাদা ভাবে থাকা একান্ত ভাবে দরকার৷ তাদের এমন স্থান নির্বাচন করার দরকার যেখান নারী উপস্থিতি একেবাড়ে দেখা যাবেনা৷

তাদেরকে নারীজাতি সম্পর্কিত সম্পর্কগুলিকে ত্যাগ করার দরকার৷ কারন সম্পর্ক থেকে গেলে মনের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে৷ অন্যদিকে কামনা বাসনাকে নিয়ন্ত্রন করার জন্যে আত্মাকে নিয়ন্ত্রন করতে হবে৷

তাদের চিন্তা ও ভাবনা থেকেও নারীদের কে দূরে রাখতে হবে৷ তাছাড়া যে কোনো আলোচনার বিষয়ে যাতে নারী জাতি সম্পর্কিত কোনো বিষয় উঠে আসতে পারে সেদিকে খেয়াল রাখা একান্ত ভাবে দরকার৷
অতিরিক্ত
আত্মা:
ক্ষমা:
অহিংসা:
সত্য:
মহাবীর স্বামীর গুরূত্বপূর্ণ উপদেশ
মহাবীরের জীবন ও জৈন্য ধর্মের ভূমিকা